Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করোনা সংক্রমণের জন্য তবলিঘ-ই-জামাতকে দায়ী করায় গুলি করে খুন যুবককে

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনাভাইরাস ছড়াচ্ছে তাবলিঘ-ই-জামাতের সদস্যরা, সম্প্রতি প্রকাশ্যে এমনই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। আর এমন মন্তব্যের জন্যই খুন হতে হয়েছে ওই যুবককে। প্রয়াগরাজের ওই বাসিন্দাকে তাঁর বাড়ির কাছেই একটি চায়ের

করোনা সংক্রমণের জন্য তবলিঘ-ই-জামাতকে দায়ী করায় গুলি করে খুন যুবককে

শেষ আপডেট: 5 April 2020 13:35

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনাভাইরাস ছড়াচ্ছে তাবলিঘ-ই-জামাতের সদস্যরা, সম্প্রতি প্রকাশ্যে এমনই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। আর এমন মন্তব্যের জন্যই খুন হতে হয়েছে ওই যুবককে। প্রয়াগরাজের ওই বাসিন্দাকে তাঁর বাড়ির কাছেই একটি চায়ের দোকানের সামনে গুলিবিদ্ধ হন। গত কয়েকদিন অত্যধিক হারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাল্লা দিচ্ছে মৃতের সংখ্যাও। নতুন করে আক্রান্ত হওয়া অনেকেই দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে তবলিঘ-ই-জামাতের ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। প্রসঙ্গত, প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছেন এই আক্রান্তরা। রয়েছেন অনেক বিদেশি নাগরিক। ইতিমধ্যেই একটা বড় অংশের আক্রান্তকে কোয়ারেন্টাইন করা সম্ভব হলেও তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সবাইকে এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি। এর মধ্যে দেশে এমন অনেক করোনা আক্রান্তের মৃত্যুর হয়েছে যাঁদের সঙ্গে যোগ ছিল নিজামুদ্দিনের ওই অনুষ্ঠানের। ইতিমধ্যেই নিজামুদ্দিনকে ‘করোনাভাইরাস হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে সরকার। প্রায় গোটা এলাকা সিল করে সকলকেই কোয়ারেন্টাইন করা হয়েছে। এই সমস্ত ঘটনা নিয়েই রবিবার সকালে প্রয়াগরাজের একটি চায়ের দোকানে আর এক খদ্দেরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মৃত যুবক। কথায় কথায় অশান্তির পারদ চড়ে যায় সপ্তমে। আচমকাই নিজামুদ্দিন নিয়ে মন্তব্য করা যুবকের উপর গুলি চালান আর এক ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকায় যাতে আর অশান্তি না হয় সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঘটনাস্থল। মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে যোগী সরকার। পুলিশের তরফে এলাকাবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে কেউ এলাকায় অযথা অশান্তি সৃষ্টি না করেন এবং ভুয়ো খবর না ছড়ান।

```