Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগীর ঘোষণার দু’দিনের মধ্যেই ‘দাঙ্গাকারী’দের সম্পত্তি সিল করা শুরু উত্তরপ্রদেশ প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের ঘোষণার দু’দিনের মধ্যেই ‘দাঙ্গাবাজ’দের চিহ্নিত করে তাদের সম্পত্তি ‘সিল’ করা শুরু করে দিল প্রশাসন। নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদের নামে যারা সম্পত্তি নষ্ট করছে, তাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতির অঙ্ক মেটান

যোগীর ঘোষণার দু’দিনের মধ্যেই ‘দাঙ্গাকারী’দের সম্পত্তি সিল করা শুরু উত্তরপ্রদেশ প্রশাসনের

শেষ আপডেট: 22 December 2019 04:17

দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের ঘোষণার দু’দিনের মধ্যেই ‘দাঙ্গাবাজ’দের চিহ্নিত করে তাদের সম্পত্তি ‘সিল’ করা শুরু করে দিল প্রশাসন। নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদের নামে যারা সম্পত্তি নষ্ট করছে, তাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতির অঙ্ক মেটানোর কথা ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবারই তাঁর কথামতো ‘প্রতিশোধ’ নেওয়ার পদক্ষেপ শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া অবস্থান সত্ত্বেও প্রতিবাদ থামছে না।  নতুন করে প্রতিবাদ-সংঘর্ষের জেরে শনিবার রামপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। কানপুরেও নতুন করে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদ-সংঘর্ষের জেরে ১৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করা নিয়ে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করে মুজফফরনগরে ৫০টি দোকান ‘সিল’ করে দিয়েছে প্রশাসন, এই দোকানগুলি দাঙ্গায় অভিযুক্তদের। এগুলি অশান্ত মিনাক্ষিচক ও কাচ্চি চক এলাকায়। পুলিশ জানিয়েছে, কেন এই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, কারা দোকানের বাইরে জমায়েত হয়েছিল সে ব্যাপারে তারা আরও নিশ্চিত হবে। কারা এই তাণ্ডব করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করছে পুলিশ। লখনৌয়ে কারা পুলিশের উপরে চড়াও হয়েছে তা খতিয়ে দেখছে চার সদস্যের একটি কমিটি। এই কমিটিতে রয়েছেন ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্র বিজয় সিং জানিয়েছেন, প্রথমে তাঁরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন। বেশ কয়েকটি জেলা প্রশাসন ও জেলাপুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দাঙ্গাবাজদের চিহ্নিত করার কাজ তাঁরা শুরু করে দিয়েছেন। কোনও ব্যাপারে এত দ্রুততার সঙ্গে সরকারি তরফে পদক্ষেপ খুব একটা দেখা যায় না। মুজফফরনগরে সরকারের দ্রুত এই পদক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। তবে ২০১৮ সালের ১ অক্টোবর সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিল তাকেই হাতিয়ার করেছে উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসন। ওই রায়ে সর্বোচ্চ আদালত বলেছিল, কোনও ব্যক্তি সরকারি সম্পত্তি নষ্ট করলে, তাকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষকে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সরকারি সম্পত্তির যারা ক্ষতি করবে, তাদের ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিও দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। জেলাপ্রশাসন যে পদক্ষেপ করছে, আদালতে সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানো যেতেই পারে, কিন্তু সরকারের এই পদক্ষপ হামলাকারীদের সতর্ক করবে বলে মনে করছে প্রশাসন। বিক্ষোভের সময় গুলিতে মৃত্যুর ব্যাপারে এখনও পুরনো অবস্থানেই অনড় রয়েছে পুলিশ। এক শীর্ষ আধিকারিক শনিবারও দাবি করছেন, গত ৩৬ ঘণ্টায় পুলিশ কোনও গুলি চালায়নি, হামলাকারীরের মৃত্যু হয়েছে নিজেদের গুলিবিনিময়ের ফলেই, ময়নাতদন্তের রিপোর্টেও সে কথাই বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করছিল হামলাকারীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ ৭০৫ জনকে গ্রেফতার করেছে, ১২৪টি এফআইআর দায়ের করেছে এবং ৪০৫টি কার্তুজের খোল উদ্ধার করেছে।

```