Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারতে আইনসিদ্ধ হোক মারিজুয়ানা, মন্তব্য করে বিপাকে উদয় চোপড়া

দ্য ওয়াল ব্যুরো: ভারতে মারিজুয়ানা আইনসিদ্ধ করা উচিত। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন অভিনেতা উদয় চোপড়া। দীর্ঘদিন লাইমলাইটে নেই উদয়। হাতে নেই কোনও ছবিও। তবে সম্প্রতি নিজের এ হেন মন্তব্যের জেরে আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় উদয় চোপড়া। তাঁর

ভারতে আইনসিদ্ধ হোক মারিজুয়ানা, মন্তব্য করে বিপাকে উদয় চোপড়া

শেষ আপডেট: 16 September 2018 10:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতে মারিজুয়ানা আইনসিদ্ধ করা উচিত। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন অভিনেতা উদয় চোপড়া। দীর্ঘদিন লাইমলাইটে নেই উদয়। হাতে নেই কোনও ছবিও। তবে সম্প্রতি নিজের এ হেন মন্তব্যের জেরে আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় উদয় চোপড়া। তাঁর ফিল্মি কেরিয়ারের গ্রাফে অবশ্য চোখে পড়ার মতো তেমন কিছুই নেই। ধুম সিরিজের দৌলতে কিছুতা জনপ্রিয় হয়েছিলেন উদয়। তবে ওখানেই কার্যত কেরিয়ার থেমে গিয়েছে তাঁর। কিছুদিন আগে অবশ্য বান্ধবী নার্গিস ফাখরির দৌলতে আলোচনায় এসেছিলেন উদয় চোপড়া। শোনা গিয়েছিল বিচ্ছেদ হয়ে গিয়েছে এই জুটির। পরে অবশ্য শোনা যায় মিটমাটও নাকি হয়ে গিয়েছে। কিন্তু তারপরে ফের নাকি শুরু হয় সমস্যা। তবে এ বার মারিজুয়ানা সম্পর্কে নিজের মন্তব্যের জেরে বেজায় বিপাকে পড়েছে উদয়। গত ১৩ সেপ্টেম্বর টুইট করে অভিনেতা লেখেন, "আমার মনে হয় ভারতে মারিজুয়ানাকে আইনসিদ্ধ করা উচিত।" তিনি আরও বলেন, মারিজুয়ানা চাষ আইনসিদ্ধ হলে তা থেকে দেশের অর্থনৈতিক লাভও হবে। এরপর উদয় বলেন, হোলিতেও ভাং (মারিজুয়ানার প্রতিরূপ) খাওয়া হয়। শিবরাত্রিতেও অনেক সাধুই মারিজুয়ানা সেবন করে থাকেন। তাছাড়া চিকিৎশাস্ত্রেও মারিজুয়ানার উপকারিতার উল্লেখ রয়েছে। তবে অভিনেতা জানিয়েছেন, তিনি নিজে মারিজুয়ানা সেবন করেন না। https://twitter.com/udaychopra/status/1040211107523244032 https://twitter.com/udaychopra/status/1040211110199263232 https://twitter.com/udaychopra/status/1040236163934683137 টুইটে এই মন্তব্য করার পরেই উদয়ের উপর ধেয়ে আসে নেটিজেনদের সমালোচনার ঝড়। নড়েচড়ে বসে মুম্বই পুলিশও। অভিনেতাকে পাল্টা টুইট করে মুম্বই পুলিশ লিখেছে, "ভারতীয় নাগরিক হিসেবে যে কারোর নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু ১৯৮৫ সালের নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স ধারা অনুযায়ী, ভারতে মারিজুয়ানা সেবন করা, কেনা বা পাচার করা নিষিদ্ধ। এই ধরণের কাজে যুক্ত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির কঠোর শাস্তিও হতে পারে।" দেখুন সেই টুইট। https://twitter.com/MumbaiPolice/status/1040898786304909312  

```