Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আগুন লেগেছে বাড়িতে, কুকুরছানাকে বাঁচাতে গিয়ে পুড়ে মারা গেল ছোট্ট শিশু! চোখের জলে কুর্নিশ নেট-দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় কুকুরছানা আটকে পড়েছিল আগুন লেগে যাওয়া বাড়ির ভিতরে। তাকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকে পড়েছিল দেড় বছরের ছোট্ট ছেলেটি। কিন্তু বেরিয়ে আসা হল না তার। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুটির। বাঁচানো যায়নি কুকুরটিকেও। বাড

আগুন লেগেছে বাড়িতে, কুকুরছানাকে বাঁচাতে গিয়ে পুড়ে মারা গেল ছোট্ট শিশু! চোখের জলে কুর্নিশ নেট-দুনিয়ায়

শেষ আপডেট: 4 December 2019 11:11

দ্য ওয়াল ব্যুরোপ্রিয় কুকুরছানা আটকে পড়েছিল আগুন লেগে যাওয়া বাড়ির ভিতরে। তাকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকে পড়েছিল দেড় বছরের ছোট্ট ছেলেটি। কিন্তু বেরিয়ে আসা হল না তার। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুটির। বাঁচানো যায়নি কুকুরটিকেও। বাড়ির পোষ্য কুকুরটির সঙ্গে সবচেয়ে বেশি বন্ধুত্ব হয় পরিবারের খুদে সদস্যরই। কারণ তার কাছে সে কুকুর কেবল পোষ্য নয়, সেই সঙ্গে খেলার সাথীও। তাই তাদের ভালবাসার বিনিময় একেবারেই নিঃস্বার্থ ও নিঃশর্ত। বিভিন্ন গবেষণায় বারবার সামনে এসেছে, বড়দের তুলনায় ছোটদের প্রতি বেশি ভালবাসা ও যত্ন থাকে পোষা কুকুরের। তারা যেন একই সঙ্গে বড় হয়ে ওঠে, পরস্পরের এক অনন্য সাহচর্যে, অনাবিল বন্ধুত্বে। কিন্তু সে বন্ধুত্বের মাসুল দিতে গিয়ে যে দেড় বছরের ছোট্ট সন্তানকে হারাতে হবে, তা ভাবতেও পারেননি দক্ষিণ আমেরিকার আরকানসাস এলাকার জেন্ট্রি শহরের বাসিন্দা শার্প দম্পতি।দিন কয়েক আগেই হঠাৎই এক বিদ্যুৎ বিপর্যয়ের কারণে আগুন লেগে গেছিল শার্প পরিবারের বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে সকলে। গৃহকর্তা কুর্তিস শার্প অসহায়ের মতো চেষ্টা করতে থাকেন আগুন নেভানোর। ভাল করে খোঁজ নিয়ে দেখেন, সকলে বেরোতে পেরেছে কিনা। কিন্তু বাড়ির সমস্ত সদস্য বেরিয়ে আসতে পারলেও, ভেতরে থেকে গিয়েছিল তাদের আদরের কুকুরছানা। বুঝতে পারার পরে সকলে হায়-হায় করে উঠলেও, জ্বলন্ত বাড়ির ভিতরে তখন আর যাওয়া সম্ভব ছিল না কারও। কিন্তু মন মানেনি কুর্তিসের ছেলে, ছোট্ট লোকি নিকোলি ম্যাসন শার্পের। মাত্র দেড় বছর বয়স হলে কী হবে, কুকুরছানার সঙ্গে তার বন্ধুত্বের জোর কিছু কম ছিল না। তবে সে বন্ধু যে ঠিক কতটা বিপদে পড়েছে, তাও বুঝে উঠতে পারেনি সে। তাই কুকুরছানাকে উদ্ধার করতে ঘরে ঢুকে পড়ে লোকি।

আরও পড়ুন: ব্যাটম্যানের মুখোশ পরেই জন্মেছে লুনা, ছবি দেখেই ছোট্ট সুপারহিরোকে আদরে ভরিয়ে দিল নেট-দুনিয়া

তার বাবা-মা তখন ব্যস্ত আগুন নেভাতে, হাঁকডাক করে সকলকে সতর্ক করতে। ভিড়ে, ধোঁয়ায় সাংঘাতিক অবস্থা তখন ঘরের বাইরে। কেউ টের পাওয়ার আগেই, সকলের চোখ এড়িয়ে, ছোট ছোট পায়ে জ্বলন্ত বাড়ির ভিতরে ঢুকে পড়ে লোকি। তার ছোট্ট বন্ধু যে ভেতরে রয়ে গেছে, তাকে বাইরে বার করতে হবে না! সেটাই কাল হল। জ্বলন্ত বাড়িতে ঢুকে, প্রিয় বন্ধু কুকুরছানার কাছে পৌঁছতে পারলেও, তাকে নিয়ে আর বেরিয়ে আসা হয়নি লোকির। দগ্ধে মারা যায় সে। তার সঙ্গেই মারা যায় কুকুরছানাটিও। লোকির বাবা কুর্তিস শার্প পরে ফেসবুকে লেখেন, “আমি এটুকুই বলতে চাই, কেউ যেন তাঁর সন্তানকে অবহেলা না করেন। সন্তানের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তকে যেন আলাদা করে গুরুত্ব দেন বাবা-মায়েরা। তোমায় আমরা খুব ভালবাসি বুব্বা। জানি, হয়তো তুমি শান্তিতেই আছো তোমার বন্ধুর সঙ্গে।” সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি কেউ। ঘরবাড়ি, সন্তান, পোষ্য-- সব হারিয়ে ফেলা কুর্তিসকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন অনেকে।

```