Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গাড়ি থেকে চুরি গেছে ব্যাগ, মালিক চিন্তিত চোরের জন্য, কী ছিল ব্যাগে!

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের 'সান জোস' এলাকা। কয়েকদিন আগে, সেখানে গাড়ি পার্ক করেছিলেন সরীসৃপ পালক ব্রায়ান গুন্ডি। একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। গাড়ি থামিয়ে কফি খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন গাড়ি থেকে একটি ডাফ

গাড়ি থেকে চুরি গেছে ব্যাগ, মালিক চিন্তিত চোরের জন্য, কী ছিল ব্যাগে!

শেষ আপডেট: 10 October 2019 08:12

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের 'সান জোস' এলাকা। কয়েকদিন আগে, সেখানে গাড়ি পার্ক করেছিলেন সরীসৃপ পালক ব্রায়ান গুন্ডি। একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। গাড়ি থামিয়ে কফি খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন গাড়ি থেকে একটি ডাফেল ব্যাগ চুরি করে পালিয়ে গেছে চোর। এ রকম ঘটনা আকছারই ঘটে। কিন্তু এই ঘটনাটা ঠিক ততটা সাধারণ না। তাই চোরের জন্য মারাত্মক চিন্তিত হয়ে পড়েছিলেন ব্যাগের মালিক। না, ব্যাগের জন্য না, চোরের যাতে কোনও ক্ষতি না হয়ে যায়। আসলে ডাফেল ব্যাগে ছিল পিপার, বব, হুইটি ও  সর্টি নামে চারটি অতিকায় অজগর সাপ ও একটি লিজার্ড। এর মধ্যে সর্টি হল বিরল শ্রেণীর বার্মিজ অ্যালবিনো অজগর। আলোচনা সভার কাজেই পোষা অজগরগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি। সাপগুলির মোট মূল্য প্রায় পাঁচ হাজার ডলার। [caption id="attachment_148897" align="aligncenter" width="634"] টিভির মাধ্যমে চোরের কাছে আবেদন রাখছেন ব্রায়ান[/caption] ব্যাগটি হারিয়ে ব্রায়ান চিন্তায় পড়েন চোরটির পরিণতির কথা ভেবে। কারণ অজগরদের কীভাবে সামলাতে হয় তা চোর জানে না। আনাড়ি হাতে ব্যাগটি খুললে আতঙ্কিত অজগরেরা যে কী ঘটাবে তা কল্পনা করে তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন পুলিশ দপ্তরে। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায়েও আবেদন করেন, ব্যাগ খোলার পর চোর যেন ওই অজগরগুলিকে আঘাত না করেন। সাপেদের আঘাত না করলে তারা কিছুই করবে না। চোরকে ব্যাগটি ফেরত দেওয়ার আবেদন জানিয়ে ব্রায়ান গুন্ডি বলেছেন, ব্যাগটি যেন তাঁকে ফেরত দিয়ে দেওয়া হয়। কারণ ওই প্রাণীগুলিকে তিনি সন্তান ভেবেই লালন পালন করে পুলিশে রিপোর্ট করার পাশাপাশি ইউটিউবেও ব্যাগ ফেরত চেয়ে আবেদন করে ভিডিও পোস্ট করেছেন ব্রায়ান। এখন এটাই দেখার যে চোর আজগরগুলিকে ফেরত দেয় কিনা এবং সে নিজে আস্ত আছে কিনা।

```