Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

BREAKING: রক্তাক্ত জেএনইউ! মাথা ফাটলো ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের, অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: জেএনইউ ক্যাম্পাসের ভিতরে তাণ্ডব চালাল এবিভিপির সদস্যরা! এমনই অভিযোগ উঠেছে রবিবার সন্ধেয়। আক্রান্ত ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ অনেকে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে কোনও বিচার না করে মারধর চালায় গুন্ডারা। জানা গে

BREAKING: রক্তাক্ত জেএনইউ! মাথা ফাটলো ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের, অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে

শেষ আপডেট: 5 January 2020 14:46

দ্য ওয়াল ব্যুরো: জেএনইউ ক্যাম্পাসের ভিতরে তাণ্ডব চালাল এবিভিপির সদস্যরা! এমনই অভিযোগ উঠেছে রবিবার সন্ধেয়। আক্রান্ত ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ অনেকে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে কোনও বিচার না করে মারধর চালায় গুন্ডারা। জানা গেছে, মুখে কালো কাপড় বেঁধে প্রায় ৫০ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হাতে ছিল ব্যাট, লাঠি। আন্দোলনকারীদের সভা চলাকালীন ওই দুষ্কৃতী দল ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। পড়ুয়াদের মারধরের পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানো হয়।

আরও পড়ুন: বাংলার মেয়ে রক্তাক্ত জেএনইউয়ে! কে এই ঐশী

অনুমান করা হচ্ছে, ধারালো কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে ঐশীর মাথায়। গুরুতর জখম অবস্থায় এইমসের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তাঁকে। একটি ভিডিওয় ঐশী জানান, “মুখোশ পরা গুন্ডারা আমার উপর নৃশংস ভাবে আক্রমণ করেছে। প্রচণ্ড মেরেছে আমায়। রক্ত পড়ছে।” দেখুন ভিডিও। https://twitter.com/kainisms/status/1213821031640551426 ছাত্র সংসদের তরফে জানানো হয়েছে, মুখঢাকা দুষ্কৃতীরা সকলেই এবিভিপির সদস্য। সবরমতী গার্লস হস্টেলে ঢুকে রীতিমত তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে হস্টেলের সম্পত্তি। ঐশীর পাশাপাশি গুরুতর ভাবে আহত হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন। আহত হয়েছেন সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র যাদবও। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবং জামিয়া মিলিয়ায় প্রহৃত পড়ুয়াদের সমর্থনে বেশ কয়েক দিন ধরেই বিক্ষোভ আন্দোলন চলছে জেএনইউ-তে। এই অবস্থায় গেরুয়া বাহিনীর নজরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। এমনটা অবশ্য নতুন নয়। সরকারবিরোধী যে কোনও আন্দোলনের সময়েই শাসকের লক্ষ্য হয়ে উঠেছে জেএনইউ। এবারেও অভিযোগ উঠেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-র গুন্ডারা ব্যাপক মুখ ঢেকে লোহার রড নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ে। মাথা ফেটে যায় ঐশী-সহ বহু পড়ুয়ার। অভিযোগ উঠেছে, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিষ্ক্রিয় ছিল। রবিবার সন্ধ্যার এই ঘটনায় দেশজুড়ে নিন্দা ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, হামলার সময়ে ছাত্রীরা সবরমতী হস্টেলের মহিলা শাখায় গিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন। সেখানেও ঢুকে পড়ে আক্রমণকারীরা। গোটা করিডরে ভাঙচুর চালায়। বাইরের কার পার্কিংয়েও চালানো হয় ভাঙচুর। তখনই আহত হন ঐশী। https://twitter.com/UmarKhalidJNU/status/1213827332760203264

```