Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপহরণের পর জোর করে মদ্যপান করিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ গ্রেটার নয়ডায়

দ্য ওয়াল ব্যুরো: কিশোরীকে অপহরণ এবং তারপর গণধর্ষণের অভিযোগ উঠেছে গ্রেটার নয়ডার দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বছর ১৬-র ওই কিশোরী গত ২৪ অগস্ট সেলাই স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময়েই বাইকে করে আসে দুই ব্যক্তি। অভিযোগ, ওই দুই বাইক আরো

অপহরণের পর জোর করে মদ্যপান করিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ গ্রেটার নয়ডায়

শেষ আপডেট: 31 August 2018 02:54

দ্য ওয়াল ব্যুরো: কিশোরীকে অপহরণ এবং তারপর গণধর্ষণের অভিযোগ উঠেছে গ্রেটার নয়ডার দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বছর ১৬-র ওই কিশোরী গত ২৪ অগস্ট সেলাই স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময়েই বাইকে করে আসে দুই ব্যক্তি। অভিযোগ, ওই দুই বাইক আরোহী তাকে অপহরণ করে। এরপর তাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টাও করে তারা। মেয়েটি বাধা দিলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছে ওই নাবালিকা। এরপর তাকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী জেওয়ারের কাছে গৌতম বুদ্ধ নগর জেলার দস্তমপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণের পরের দিন সকালে ২৫ অগস্ট মেয়েটিকে তাঁর বাড়ির সামনে ফেলে দিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। এই ঘটনায় এফআইআর দায়ের করেছে কিশোরীর পরিবার। পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তির কেউই কিশোরীর পূর্ব পরিচিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে তারা।  

```