Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বড্ড তাড়াতাড়ি চলে গেল সুশান্ত, শচীন থেকে বিরাট, দুঃখপ্রকাশ ক্রিকেট দুনিয়ার

দ্য ওয়াল ব্যুরো: তাঁর প্রথম সিনেমা কাই পো চে - তে ছিল ক্রিকেট খেলা। তবে পুরো দমে তিনি ক্রিকেট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি - দ্য আনটোল্ড স্টোরিতে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্র ফুটিয়ে তুলেছিলেন অনবদ্যভাবে

বড্ড তাড়াতাড়ি চলে গেল সুশান্ত, শচীন থেকে বিরাট, দুঃখপ্রকাশ ক্রিকেট দুনিয়ার

শেষ আপডেট: 14 June 2020 13:21

দ্য ওয়াল ব্যুরো: তাঁর প্রথম সিনেমা কাই পো চে - তে ছিল ক্রিকেট খেলা। তবে পুরো দমে তিনি ক্রিকেট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি - দ্য আনটোল্ড স্টোরিতে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্র ফুটিয়ে তুলেছিলেন অনবদ্যভাবে। গোটা বলিউড থেকে শুরু করে ক্রিকেট মহল, একডাকে প্রশংসা করেছিল সুশান্ত সিং রাজপুতের। রবিবার সুশান্তের চলে যাওয়ায় তাই দুঃখপ্রকাশ করেছে ক্রিকেট দুনিয়াও। এদিন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন অভিনেতা। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন সেটাই ভেবে পাচ্ছেন না কেউ। সবার কাছেই আকস্মিক সুশান্তের এই চলে যাওয়া। আর তাই সুশান্তের চলে যাওয়ার পরে টুইট করে দুঃখপ্রকাশ করেছেন ক্রিকেটাররা। টুইট করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি লেখেন, "সুশান্ত সিং রাজপুতের খবর শুনে অবাক। মানতে পারছি না। আশা করি ওঁর আত্মা শান্তি পাক। সুশান্তের পরিবার এই কঠিন সময় পেরিয়ে ওঠার মনোবল পাক।" টুইটে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর লেখেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে হতবাক। দুর্দান্ত অভিনেতা। ওঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান ওঁর পরিবার ও বন্ধুবান্ধবকে এই কঠিন পরিস্থিতিতে শক্তি দিন।" ভারতের প্রাক্তন স্পিনার ও ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে টুইট করে বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে অবাক ও দুঃখিত। ওঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা। একজন প্রতিভাবান অভিনেতা অকালে চলে গেল।" যুবরাজ সিংও টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। টুইটে তিনি বলেন, "আমি এটা মানতে পারছি না। একজন এত অল্প বয়স্ক ও প্রতিভাবান অভিনেতা। মনের ভিতরে কী চলে তা কেউ জানতে পারে না। বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না।" ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টুইট করে বলেন, "খুবই দুঃখের খবর। আত্মার শান্তি কামনা করি। ওঁর সঙ্গে বেশ কয়েক বার দেখা হয়েছিল। খুবই মজার মানুষ। কাছের লোকেদের ভগবান শক্তি দিক।" ভারতীয় দলের আর এক স্তম্ভ রোহিত শর্মা টুইট করে বলেন, "এটা খুবই দুঃখের। এখনও মানতে পারছি না এরকম কিছু হয়েছে। দুর্দান্ত অভিনেতা। শান্তিতে ঘুমোও ভাই।" ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। টুইটে তিনি লেখেন, "সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর শুনে আমি খুবই দুঃখিত ও অবাক। আমার হৃদয় পরিবারের সঙ্গে রয়েছে।"

```