Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত আরজি কর, অসুস্থ হয়ে আইসিইউতে এমএসভিপি

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র বিক্ষোভে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College)। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বিক্ষোভ (Protest) চলছে। অধ্যক্ষের পদত্যাগের দাবি সরব ডাক্তারি পড়ুয়ারা। বুধবার অধ্যক্ষকে না পেয়ে এমএসভিপিকে ঘেরাও করেন বিক

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত আরজি কর, অসুস্থ হয়ে আইসিইউতে এমএসভিপি

শেষ আপডেট: 9 September 2021 02:23

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র বিক্ষোভে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College)। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বিক্ষোভ (Protest) চলছে। অধ্যক্ষের পদত্যাগের দাবি সরব ডাক্তারি পড়ুয়ারা। বুধবার অধ্যক্ষকে না পেয়ে এমএসভিপিকে ঘেরাও করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, তাঁকে ঘরে বন্দি করে রাখা হয় দীর্ঘ সময়। এর জেরে অসুস্থ হয়ে পড়েছেন এমএসভিপি। এমনকি তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে বলে খবর। এর আগে অগস্ট মাসের মাঝামাঝি সময়ে একাধিক দাবিদাওয়া নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে বিক্ষোভ করেছিলেন পড়ুয়ারা। অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছিল। তবে সেই সময় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। গত কয়েকদিন ধরে ফের বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার হাসপাতালের সুপার, ডেপুটি সুপার ও অধ্যক্ষকে ঘেরাও করেন বিক্ষোভকারী পড়ুয়ারা। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক বিতর্কিত পোস্টার দেওয়া হয়। এমএসভিপি সেই পোস্টারগুলি সরিয়ে নিতে বললেই অশান্তি শুরু হয়ে যায়। সূত্রের খবর, বুধবার বিকেলের পর উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠকেও ঘেরাও করা হয়। এমনকি সুপারের ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, সুপারকে দীর্ঘসময় ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তিনি সুগারের রোগী। জলও খেতে দেওয়া হয়নি তাঁকে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এমার্জেন্সি এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। বিক্ষোভের বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বা সুপারের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি ইস্তাফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অধ্যক্ষ স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন। তাঁদের একাধিক দাবিদাওয়ার কথা আগেও জানানো হয়েছিল, কিন্তু গুরুত্ব দেননি অধ্যক্ষ। কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল মাত্র। দাবি পূরণ না হাওয়া অবধি আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়ারা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```