Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বি এড ছাত্রের অ্যাডমিটে বিগ বি-র ছবি

দ্য ওয়াল ব্যুরো: বলিউডি বিপত্তি! পরীক্ষার জন্য ফর্ম ফিলআপ করেছেন ছাত্র। হাতে যখন অ্যাডমিট কার্ড এল তখনই চোখ কপালে উঠল তাঁর। নিজের ছবির বদলে অ্যাডমিট কার্ড আলো করে রয়েছেন অমিতাভ বচ্চন। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গণ্ডা জেলায়। ডঃ রাম মনো

বি এড ছাত্রের অ্যাডমিটে বিগ বি-র ছবি

শেষ আপডেট: 4 September 2018 03:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউডি বিপত্তি! পরীক্ষার জন্য ফর্ম ফিলআপ করেছেন ছাত্র। হাতে যখন অ্যাডমিট কার্ড এল তখনই চোখ কপালে উঠল তাঁর। নিজের ছবির বদলে অ্যাডমিট কার্ড আলো করে রয়েছেন অমিতাভ বচ্চন। এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গণ্ডা জেলায়। ডঃ রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রবীন্দ্র সিং স্মারক মহাবিদ্যালয়ের ছাত্র অমিত দ্বিবেদী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আমি নিজের ছবি দিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করেছিলাম। কিন্তু হাতে যখন অ্যাডমিট কার্ড এল তখন দেখছি আমার জায়গায় রয়েছে বিগ বি-র ছবি।” কলেজ কর্তৃপক্ষের মতে, হতে পারে সংশ্লিষ্ট ছাত্র যে সাইবার কাফে থেকে ফর্ম ফিলআপ করেছেন সেখানে ভুল হয়েছে। অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনও ত্রুটি রয়েছে। বি এড-এর দ্বিতীয় বর্ষের ছাত্র অমিতের এখন চিন্তা, তিনি পরীক্ষায় বসতে পারবেন কি না। আর পরীক্ষা দিলেও মার্কশিটের ছবির ক্ষেত্রে আবার বলিউডি ছোঁয়া লেগে যাবে কি না। যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষার সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই ছাত্রের পরীক্ষায় বসা বা মার্কশিট পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। আধার কার্ডে কুকুর, বেড়াল, হনুমানের ছবির ঘটনা নতুন নয়। এ বার সেই তালিকায় যুক্ত হলো উত্তর প্রদেশের ছাত্রের অ্যাডমিট কার্ডে বচ্চনের ছবি!

```