Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ত্রাণের ৫০ হাজার টাকার চাল চুরির অভিযোগ, বারাসতের শাসনে দুই তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের

দ্য ওয়াল ব্যুরো: ত্রাণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার বারাসত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঞ্চল থেকে। পঞ্চাশ হাজার টাকা প্রতারণার অভিযোগে গ্রামবাসীরা দু’জ

ত্রাণের ৫০ হাজার টাকার চাল চুরির অভিযোগ, বারাসতের শাসনে দুই তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের

শেষ আপডেট: 25 April 2020 09:15

দ্য ওয়াল ব্যুরো: ত্রাণ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলে গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার বারাসত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঞ্চল থেকে। পঞ্চাশ হাজার টাকা প্রতারণার অভিযোগে গ্রামবাসীরা দু’জন তৃণমূল নেতাকে গণধোলাই দেয়। মজলিশপুরের গ্রামবাসীদের অভিযোগ, ব্লকের তরফ থেকে বিভিন্ন ইট ও টালি ভাটার মালিক, ভেড়ির মালিক ও কারখানার মালিকের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়। তখন বলা হয়েছিল লকডাউনের সময় গ্রামের গরিব মানুষকে চাল-ডাল কিনে ত্রাণ দেওয়ার জন্য এই টাকা সংগ্রহ করা হচ্ছে। ব্লক স্তর থেকে সেই টাকা অঞ্চলে পাঠানো হলেও তা দিয়ে মানুষকে কিছু টাকার চাল ডাল বা অন্য কিছু কিনে দেওয়া হলেও তছরুপ করা হয়েছে দানের নামে সংগ্রহ করা অন্তত পঞ্চাশ হাজার টাকা। সেই ক্ষোভের প্রকাশ হয় শনিবার সকাল থেকে। ত্রাণের টাকা তছরুপের অভিযোগ স্থানীয় দুই তৃণমূল নেতাকে এদিন গ্রামবাসীরা গণধোলাই দেয়। দফায় দফায় বিক্ষোভ শুরু হয় বেশ কয়েকটি অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। পরে অবশ্য আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতাকে পুলিশ উদ্ধার করে। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে উত্তেজনা কমে। গ্রামের বাসিন্দা মহম্মদ নাজিমুদ্দিন বলেন, “এখানে ইটভাটার মালিকরা প্রত্যেকে সাত থেকে দশ হাজার টাকা করে অনুদান দিয়েছিল। সেই টাকা অঞ্চল কমিটির কাছে জমা হয়। সেই টাকা অঞ্চল কমিটি নিয়ে গ্রাম কমিটির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষকে দেন। ওরা এই টাকা দিয়ে কেনা ৫০ হাজার টাকার চাল চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। সেকথা জনগণ জানতে পারে। তারপরে দু’হাজার লোক তাদের ঘেরাও করে মারধর করে। তখন দু’গাড়ি পুলিশ এসে গ্রামবাসীদের দিকে তেড়ে যায়। কেনারাম মল্লিক নামে গ্রাম কমিটির সম্পাদককে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। সভাপতি আব্দুল আজিজ হুগড়ে, সহ-সভাপতি ফকির আহমেদ মাস্টার, সম্পাদক কেনারাম মল্লিক ও কোষাধ্যক্ষ জুম্মান আলি বৈদ্যকেও পুলিশ উদ্ধার করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছে।” বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ বলেন, “গ্রামবাসীদের মুখে মজলিশপুর অঞ্চলের স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েক জন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ প্রশাসনকে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।”

```