Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাল জোড়া সভা, তিনটি রোড শো মমতার, দক্ষিণ কলকাতায় বিশাল যানজটের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই প্রথমবার সংবিধানের ৩২৪ নম্বর ধারা ব্যবহার করে কোনও সিদ্ধান্ত দিয়েছে কমিশন। কমিশনের

কাল জোড়া সভা, তিনটি রোড শো মমতার, দক্ষিণ কলকাতায় বিশাল যানজটের আশঙ্কা

শেষ আপডেট: 15 May 2019 16:28

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই প্রথমবার সংবিধানের ৩২৪ নম্বর ধারা ব্যবহার করে কোনও সিদ্ধান্ত দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের পরেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, নিজের পরশুর সব কর্মসূচি কালকেই করে ফেলবেন তিনি। দু'দিনের কর্মসূচি একদিনে করায় বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মমতা বলেন, নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, তাঁর কর্মসূচি সম্পূর্ণ করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মথুরাপুরে নির্বাচনী সভা আছে মোদীর। মমতার সভা ছিল শুক্রবার। মমতা জানান, তাঁর শুক্রবারের সভা তিনি বৃহস্পতিবার করবেন। আগামীকাল দুপুর ১টায় মথুরাপুরে হবে তাঁর সভা। মথুরাপুরের সভা সেরে মমতা চলে যাবেন ডায়মন্ড হারবারে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করবেন মমতা। এই সভার পরেই ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ড থেকে তারাতলা পর্যন্ত রোড শো রয়েছে মমতার। তারপর তিনি চলে আসবেন যাদবপুরে। সুকান্ত সেতু থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে রোড শো করবেন মমতা। সুকান্ত সেতু থেকে যাদবপুর হয়ে ঢাকুরিয়া পর্যন্ত হবে এই রোড শো। তারপরেই দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে ল্যান্সডাউন থেকে পদ্মপুকুর হয়ে হাজরা মোড় পর্যন্ত রোড শো শুরু করবেন মমতা। নিজের প্রচার সূচি বলার পর মমতা বলেন, তাঁর হয়তো একদিনে দু'দিনের কর্মসূচি করতে অসুবিধে হবে, পরিশ্রম হবে, কিন্তু তারপরেও নিজের কর্মসূচি পালন করবেন তিনি। হঠাৎ করে এই সূচি বদল করায় যানজট হতে পারে দক্ষিণ কলকাতায়। কারণ যাদবপুর ও ল্যান্সডাউনের মতো দুটো গুরুত্বপূর্ণ জায়গায় রোড শো রয়েছে মমতার। ফলে তৃণমূল কর্মী সমর্থকদের চাপে দক্ষিণ কলকাতায় রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/mamata-banerjee-attacks-mukul-roy/

```