Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আইলিগ জয়ী মোহনবাগানকে নেতাজি ইন্ডোরে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: আই লিগ জেতার জন্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের এক অনুষ্ঠানে এই সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী। দফতরের পক্ষ থ

আইলিগ জয়ী মোহনবাগানকে নেতাজি ইন্ডোরে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 March 2020 19:03

দ্য ওয়াল ব্যুরো: আই লিগ জেতার জন্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের এক অনুষ্ঠানে এই সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী। দফতরের পক্ষ থেকেই কথা জানানো হয়েছে মোহনবাগান ক্লাবকে। ওইদিন বেলা ১০টায় শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও লক্ষ্মীরতন শুক্লা। আগে আইপিএল জেতার পরে কলকাতা নাইট রাইডার্সকেও সংবর্ধিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডার্বির আগেই আইলিগ জিতে গেছে মোহনবাগান। হোলির দিনই সবুজ-মেরুন রঙে রেঙে ওঠে কল্যাণী। জাতীয় লিগ ও আইলিগ যোগ করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হল এই নিয়ে পাঁচবার। ফলে ছুঁয়ে ফেলেছে ডেম্পোর রেকর্ডও। সেদিন প্রথমার্ধে গোলশূন্য ফলেই ড্রেসিংরুমে যায় মোহনবাগান এবং আইজল এফসি। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাগান। ৫৪ মিনিটের মাথায় বাবার গোল অফসাইডের জন্য বাতিল হয়। তার পরের মিনিটেই আইজলের আক্রমণে মোহনবাগান ডিফেন্সে চাপ সৃষ্টি হয়েছিল। কিন্তু কোনও রকমে সেই গোল আটকায় বাগান ডিফেন্স। ৭৯ মিনিটের মাথায় কল্যাণীর ১৭ হাজার সবুজ-মেরুন দর্শকের মনে আনন্দের ঝড় তোলেন পাপা বাবাকার দিওয়ারা। বেইতিয়ার পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে আইজল গোলকিপারকে দাঁড় করিয়ে রেখে গোল করেন বাবা। তাতে ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। বাকি সময়েও কিছু সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে কিন্তু গোল আসেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই ম্যাচ জিতে আইলিগ জিতে নেয় মোহনবাগান।

```