Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার রিসেপশনের দায়িত্ব মোদীজির, আমি ট্রাম্পের বউমা: রাখি সাওয়ান্ত

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডাস্ট্রিতে কাজের থেকে অনেক বেশি বিতর্কের জন্য শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় রাখিকে। নিন্দুকরা তাঁকে 'ড্রামা কুইন' বলেই ডেকে থাকেন। এহেন রাখি ফের একবার খবরের শিরোনামে। ভারতের প্রধ

আমার রিসেপশনের দায়িত্ব মোদীজির, আমি ট্রাম্পের বউমা: রাখি সাওয়ান্ত

শেষ আপডেট: 24 November 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডাস্ট্রিতে কাজের থেকে অনেক বেশি বিতর্কের জন্য শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় রাখিকে। নিন্দুকরা তাঁকে 'ড্রামা কুইন' বলেই ডেকে থাকেন। এহেন রাখি ফের একবার খবরের শিরোনামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সারিতে নামিয়ে আনলেন রাখি। বললেন, তাঁর রিসেপশনের দায়িত্ব নাকি প্রধানমন্ত্রী মোদী নেবেন। অন্যদিকে ট্রাম্পকে নিজের শ্বশুরমশাইও বললেন তিনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেন রাখি সাওয়ান্ত। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় সিঁদুর, মঙ্গলসূত্র পরে রয়েছেন তিনি। এইসব ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁকে এই ছবি দেখে অনেকেই জিজ্ঞাসা করেন, কবে বিয়ে করেছেন রাখি? উত্তরে তিনি জানান, বিয়ে নয়, ফটোশ্যুটের জন্য সেজেছেন তিনি। পরে ফের রাখি নিজেই জানান তিনি বিয়ে করেছেন। তবে কাকে তিনি বিয়ে করেছেন তার উত্তর জানাননি রাখি। এমনকী কোনও ছবিও দেখাননি। তবে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি জানিয়েছেন বিয়ের পরে বেশ সুখে রয়েছেন। সম্প্রতি ভাইয়ের ছবি লঞ্চের সাংবাদিক বৈঠকে এসে উপস্থিত হন রাখি সাওয়ান্ত। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, "বিয়ে করেছেন কিন্তু কাউকে জানাননি রাখি। এমনকী রিসেপশনও দেননি। কবে রিসেপশন পার্টি দিচ্ছেন তিনি?" এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখন চারদিকে সব জিনিসের এত দাম। আমার রিসেপশন পার্টির আয়োজন তো মোদীজি করবেন।" তিনি আরও বলেন, "আমার স্বামী প্রবাসী ভারতীয়। সেই সূত্রে ট্রাম্প আমার শ্বশুরমশাই।" রাখির এই মন্তব্যে সাংবাদিক সম্মেলনেই হাসির রোল ওঠে। এই কথার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও তাঁকে নিয়ে দেদার ট্রোল করেন নেটিজেনরা। যদিও তাতে কোনও মন্তব্য করেননি রাখি। বিন্দাস রয়েছেন ড্রামা কুইন।

```