Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নির্ভয়া কাণ্ড: সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি পবনের

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা আগেই নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তার রায় সংশোধনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তারপরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ক্ষমাভিক্ষার আবেদন জানিয়েছে এই দোষী। ফাঁসির সাজা যাতে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত

নির্ভয়া কাণ্ড: সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি পবনের

শেষ আপডেট: 2 March 2020 08:30

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা আগেই নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত পবন গুপ্তার রায় সংশোধনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তারপরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ক্ষমাভিক্ষার আবেদন জানিয়েছে এই দোষী। ফাঁসির সাজা যাতে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করা হয় সেই আবেদন জানিয়েই গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল জানিয়েছিল পবন। তবে রায় সংশোধনের এই আর্জি খারিজ হয়ে গিয়েছে সোমবার। তারপরেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে এই দোষী। নির্ভয়া কাণ্ডের বাকি তিন দোষী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিং-ও এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল। তবে সেই আর্জি ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। অন্যদিকে জাস্টিস এনভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ ইতিমধ্যেই জানিয়েছে কোনওমতেই পবনের সাজা পুনর্বিবেচনা করা দেখা হবে না। বদল হবে না নির্ধারিত সাজার ক্ষেত্রেও। গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির এক আদালত ঘোষণা করে, আগামী ৩ মার্চ নির্ভয়া মামলার চার আসামীকে ফাঁসি দেওয়া হবে। এর আগে দু’বার তাদের ফাঁসির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু অপরাধীরা একে একে ক্ষমা চেয়ে আবেদন করায় তাদের ফাঁসি দেওয়া যায়নি। ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের ঘটনার সাত বছর পর মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত বাদে তিনজনই তাদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছে। বছর ২৫-এর পবন গুপ্তার আবেদনের ব্যাপারে এ বার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

```