Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা চিকিৎসায় বাড়তি টাকা নেওয়া যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্ট জানাল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: সরকারের কাছে অভিযোগের পাহাড় জমছিল। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ তুলছিল রোগীর পরিবার। তা হল এক, অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং দুই, অনেক হাসপাতাল রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দিচ্ছে।

করোনা চিকিৎসায় বাড়তি টাকা নেওয়া যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্ট জানাল নবান্ন

শেষ আপডেট: 18 June 2020 13:24

দ্য ওয়াল ব্যুরো: সরকারের কাছে অভিযোগের পাহাড় জমছিল। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ তুলছিল রোগীর পরিবার। তা হল এক, অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং দুই, অনেক হাসপাতাল রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দিচ্ছে। গোটা বিষয়টি নিয়ে বুধবারের সাংবাদিক সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের ডেকে সরকারের তরফে মুখ্যসচিব রাজীব সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, রোগীর পরিবারের উপর বাড়তি আর্থিক বোঝো চাপানো যাবে না। এবং মুখ্যসচিব এও বলেন, কত কোভিড বেড ফাঁকা আছে তা বেসরকারি হাসপাতালকে ঘণ্টায় ঘণ্টায় ওয়েবসাইটে আপডেট করতে হবে এবং হাসপাতালের বাইরে ডিসপ্লে করতে হবে। যাতে রোগীর পরিবার বুঝতে পারে। এদিন ২৫টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন নবান্ন সভাঘরে। বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই তিনি বলেন, ওঁদের সবাইকে বলা হয়েছে বাড়তি বিল না চাপাতে। সমস্যা সবার রয়েছে। এই সময়ে মানবিক হতে হবে। প্রতিটি রোগীর থেকে চিকিৎসকদের পিপিই বাবদ রোজ টাকা ধার্য করা হবে, এটা হতে পারে না। বলে রাখা ভাল, কোভিড চিকিৎসার জন্য রাজ্য সরকার বেশ কিছু বেসরকারি হাসপাতালকে ব্যবহার করছে। সেখানে যাঁদের চিকিৎসা চলছে সেই খরচ সরকারই বহন করছে। তা বাদ দিয়ে যে বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে এদিন তাদের প্রতিনিধিদেরই ডাকা হয়েছিল। এদিন মুখ্যসচিব জানান, কোন সরকারি হাসপাতালে কত বেড খালি আছে সেই তথ্য 'এগিয়ে বাংলা' ওয়েবসাইটে ঘণ্টায় ঘণ্টায় আপডেট করা হবে। যাতে রোগীর পরিবার আগে থেকেই বিষয়টিতে অবগত থাকে। নবান্নের তরফে আরও বলা হয়, বেড থাকলে কোনও ভাবেই রোগীদের ফেরানো যাবে না। মুখ্যসচিব বলেন, আমরা হাসপাতালগুলিকে বলেছি। ওঁরা বলেছেন রোগী ফেরাবেন না। সেইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে রাজ্য সরকার স্পষ্ট বলেছে, কোনও কর্মীর মাইনে কাটা যাবে না। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাঁদের মৃদু উপসর্গ রয়েছে তাঁদের হাসপাতালের পরিবর্তে সেফ হাউসে রাখা হবে। রাজ্য সরকার ১০৪টি সেফ হাউস করছে। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি হাসপাতালে বেডের সংকট তৈরি হয়েছে? ইতিমধ্যেই দিল্লিতে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এদিন মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের অধীনে সরকারি ও বেসরকারি মিলয়ে রাজ্যে প্রায় ১০ হাজার ১০০ বেড রয়েছে। তার মধ্যে এখন ৮০ শতাংশ ফাঁকা পড়ে রয়েছে।

```