Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকামী হওয়ায় বেধড়ক মার পুরোহিতকে, নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমকামিতা অপরাধ নয়। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরেও যে সমাজের মানসিকতা বদলায়নি তার প্রমাণ আরও একবার দেখা গেল। শুধু সমকামী হওয়ার জন্য রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো ম্যাঙ্গালোরের এক পুরোহিতক

সমকামী হওয়ায় বেধড়ক মার পুরোহিতকে, নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 13 May 2019 16:07

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমকামিতা অপরাধ নয়। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরেও যে সমাজের মানসিকতা বদলায়নি তার প্রমাণ আরও একবার দেখা গেল। শুধু সমকামী হওয়ার জন্য রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো ম্যাঙ্গালোরের এক পুরোহিতকে। কেউ বাঁচানো তো দূর, মোবাইলে ভিডিয়ো তুলে তা ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নিন্দের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ম্যাঙ্গালোরের এক মন্দিরের পুরোহিত তিনি। কিন্তু তিনি সমকামী। এই অপরাধে রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল পুরুষ-মহিলার কাছে বেধড়ক মারধর খেলেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন কয়েকজন পুরুষ-মহিলা। তারপর মারধর শুরু হয়। রীতিমতো রাস্তায় ফেলে মারা হয় তাঁকে। পথচলতি মানুষ তাঁকে সাহায্য করার বদলে অনেকেই এই ঘটনার ভিডিয়ো তুলে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচানোর জন্য হাতজোড় করে মিনতি করছেন ওই পুরোহিত। কিন্তু মার থামছে না। কেউ তো আবার তাঁর মাথা ন্যাড়া করে দেওয়ারও চেষ্টা করেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পুরোহিতকে উদ্ধার করে। পুলিশকে দেখে রণে ভঙ্গ দেয় মারমুখী জনতা। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে সমালোচনা। সবার বক্তব্য, এই একুশ শতকেও কারও মানসিকতা এত খারাপ হতে পারে। যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমকামিতা অপরাধ নয়, সেখানে কীভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যায়। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সবাই। পরাধীন ভারতে সমকামিতা ছিল অপরাধ। ব্রিটিশরা এই নিয়ে আইনও বলবত করেছিল। কয়েক বছর আগে পর্যন্তও তা চালু ছিল। কিন্তু তারপরেই সময় বদলায়। দেশের শীর্ষ আদালত রায় দেয়, সমকামিতা মানুষের ব্যক্তিগত বিষয়। তাই এটা কখনওই অপরাধ হতে পারে না। ব্রিটিশ আমল থেকে চলে আসা আইনেও বদল হয়। কিন্তু আইনে বদল হলেও মানুষের মানসিকতার যে বদল হয়নি, তা আরও একবার প্রমাণ করে দিল ম্যাঙ্গালোর।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/this-gujarat-man-had-a-lavish-wedding-but-no-bride/

```