Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এ বার পালা কম্পিউটার শিক্ষকদের, মার খেয়ে সটান পার্থর বাড়িতে

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি ক্ষততে সাময়িক প্রলেপ লাগতে না লাগতেই ফের শিক্ষকদের বিক্ষোভ। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মিন্টোপার্ক এলাকায়। বছরের পর বছর ধরে নির্ধারিত মাইনে তাঁদ

এ বার পালা কম্পিউটার শিক্ষকদের, মার খেয়ে সটান পার্থর বাড়িতে

শেষ আপডেট: 2 April 2019 13:16

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি ক্ষততে সাময়িক প্রলেপ লাগতে না লাগতেই ফের শিক্ষকদের বিক্ষোভ। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মিন্টোপার্ক এলাকায়। বছরের পর বছর ধরে নির্ধারিত মাইনে তাঁদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কম্পিউটার শিক্ষকরা। যে সংস্থা তাঁদের নিযুক্ত করেছে সেই সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই মিন্টোপার্কে জড়ো হয়েছিলেন কয়েক হাজার কম্পিউটার শিক্ষক। ইউ এন ব্রহ্মচারী রোডের কনস্টানটিয়া বিল্ডিং-এই ওই সংস্থার অফিস বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাই সদর দফতরেই কামান দাগতে এ দিন সেখানে পৌঁছেছিলেন তাঁরা। বিক্ষোভের পাশাপাশি অবরোধও শুরু করেন তাঁরা। এরপরি পুলিশ লাঠিচার্জ শুরু করে। ফেলে পেটানো হয় চুক্তিভিত্তিক শিক্ষকদের। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরুষ পুলিশরাই শিক্ষিকাদের লাঠিপেটা করেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের লাঠিতে আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকারের নিয়মানুযায়ী তাঁদের ১২ হাজার ৫০০ টাকা মাসে মাইনে পাওয়ার কথা। কিন্তু তাঁরা হাতে পাচ্ছেন ৪ হাজার ৪০০ টাকা। তাঁদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকা যাচ্ছে কোথায়? খানাকুল থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, “এই কোম্পানিটি একটি দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি। অথচ তাকেই সরকার রেখে দিয়েছে।” তিনি আরও বলেন, “সরকারকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।” পুলিশের লাঠিতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ  হয়ে গেলেও তাঁরা পৌঁছে যান নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। সেখানে গিয়ে অবস্থানে বসে পড়েন তাঁরা। অবস্থানরত শিক্ষকদের দাবি, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। কিন্তু এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে অর্থাৎ সন্ধে সাড়ে ছটার সময় পার্থবাবু বাড়িতে নেই। শিক্ষকরা বলেন, মন্ত্রী ফিরলেই তাঁরা দেখা করবেন। এখনও সপ্তাহ কাটেনি মুখ্যমন্ত্রীর আশ্বাসে এসএসসি-র অনশন উঠেছে। এর মধ্যেই কম্পিউটার শিক্ষকদের এই আন্দোলন দেখে শিক্ষামহলের অনেকেই বলছেন, শিক্ষা দফতরের কী যেন লেগেছে!

```