Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে ফি-বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে একজোট অভিভাবকরা, পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক দল

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পড়ুয়াদের ফি বৃদ্ধি নিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অভিভাবকদের  আন্দোলনে এবার শামিল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও। এবার তারা পাশে দাঁড়াচ্ছে অভিভাবকদের। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির ফি বৃদ্ধি এবং অনলাইন ক্লাস চলা

দুর্গাপুরে ফি-বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে একজোট অভিভাবকরা, পাশে দাঁড়াচ্ছে রাজনৈতিক দল

শেষ আপডেট: 24 June 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের পড়ুয়াদের ফি বৃদ্ধি নিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অভিভাবকদের  আন্দোলনে এবার শামিল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও। এবার তারা পাশে দাঁড়াচ্ছে অভিভাবকদের। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির ফি বৃদ্ধি এবং অনলাইন ক্লাস চলাকালীন বিদ্যুতের বিল, ল্যাবরেটরি চার্জ প্রভৃতি নেওয়ার প্রতিবাদে অভিভাবকরা সরব হয়েছেন বেশ কিছু দিন ধরেই। এবার তাঁরা পাশে পেলেন রাজনৈতিক দলগুলিকে। অভিভাবকদের কথায়, যখন অনলাইন ক্লাস চলছে তখন স্কুল কর্তৃপক্ষ অন্যায় ভাবে স্কুলের ফি এবং ডেভেলপমেন্ট ফি দাবি করছে। এত দিন স্কুলে স্কুলে এই আন্দোলন আলাদা ভাবে হলেও এখন তা দানা বাঁধতে শুরু করেছে। এবার সমস্ত স্কুলের অভিভাবকদের নিয়ে যৌথ ফোরাম তৈরি হয়েছে। অভিভাবক সমন্বয় কমিটি নামে এই ফোরাম আত্মপ্রকাশ করায় তা আন্দোলনকে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অনেকে। দুর্গাপুরের স্টিল কারমেল স্কুলের সামনে বুধবার অভিভাবক সমন্বয় কমিটির সদস্যরা বিক্ষোভ আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় ও দুর্গাপুর পুর নিগমের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ। এদিন তাঁরা অভিবাবকদের পাশে দাঁড়ান। সমন্বয় কমিটির সভাপতি সৌমিত্র রায় বলেন, “যখন সমস্ত স্কুলের অভিবাবকদের যন্ত্রণাটা এক তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে না থেকে সঙ্ঘবদ্ধ ভাবে আমাদের আন্দোলনে নামতে হবে। তা না হলে টনক নড়বে না স্কুল কর্তৃপক্ষের। ততক্ষণ জারি থাকবে শোষণ। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় এ দিন বলেন, “প্রয়োজনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার সঙ্গে আমি কথা বলব। কারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিপদের সময়ে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।” প্রায় একই কথা বলেন স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ। তিনি বলেন, “এই সমস্যার কথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানেন। তিনি আমাকে জানিয়েছেন আগামী সপ্তাহে পশ্চিম বর্ধমানের জেলাশাসক সমস্ত স্কুলের অভিবাবকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন যাতে এই সমস্যার সমাধান হয়। তা ছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয়েছে।” এর আগে স্কুলগুলি আলাদা ভাবে যুক্তি দিয়েছিল তাদের ফি-র ব্যাপারে। আদালতের রায়ের কথা উল্লেখ করে তখন বলা হয়েছিল যে ফি মকুব করার কথা কোথাও বলা হয়নি। রাজ্য সরকার  থেকেও এব্যাপারে তাঁদের কিছু বলেনি। তাছাড়া লকডাউনের সময়ে অনলাইন ক্লাস করানোর জন্য কোনও কোনও স্কুল অতিরিক্ত শিক্ষক নিয়োগ করেছে বলেও দাবি করেছিল। অনলাইন ক্লাস পরিচালনা করতে স্কুলগুলির বাড়তি খরচ হয়ে যাচ্ছে বলেও দাবি করা হয়েছিল।

```