Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলা বক্সারকে হেনস্থার ঘটনায় ধৃত তিনজনের জেল হেফাজত

দ্য ওয়াল ব্যুরো: মোমিনপুরের রাস্তায় সোনা জয়ী মহিলা বক্সার সুমন কুমারীকে হেনস্থার ঘটনায় ধৃত তিনজনকে জেল ফেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার বিকেলে গ্রেফতার করা হয় তিন যুবক রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খানকে। এ দিন তাদের আলিপুর আদালতে

মহিলা বক্সারকে হেনস্থার ঘটনায় ধৃত তিনজনের জেল হেফাজত

শেষ আপডেট: 29 June 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো: মোমিনপুরের রাস্তায় সোনা জয়ী মহিলা বক্সার সুমন কুমারীকে হেনস্থার ঘটনায় ধৃত তিনজনকে জেল ফেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার বিকেলে গ্রেফতার করা হয় তিন যুবক রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খানকে। এ দিন তাদের আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের কৃষি দফতরের কর্মচারী সুমন কুমারী স্কুটি চালিয়ে রাইটার্স বিল্ডিং-এ আসার পথে হেনস্থার শিকার হন। পথ আটকে তাঁকে গালিগালাজ করে তিন যুবক। গায়ে হাতও দেয় বলে অভিযোগ করেন তিনি। সোনাজয়ী জাতীয় স্তরের এই মহিলা বক্সারের অভিযোগ ছিল, সামনে পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এগিয়ে আসেনি। গোটা ঘটনার বিবরণ দিয়ে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন সুমন। কলকাতা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন করে সুমন লেখেন, “তবু আমি ভরসা রাখছি কলকাতা পুলিশের উপর। নিশ্চয়ই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।” সুমনের ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে শুরু করেন, ফের ঊষসী কাণ্ডের ছায়া সকালে। দিন দশেক আগেই মডেল তথা মিস ইউনিভার্স ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে রাতের কলকাতায় হেনস্থার মুখে পড়তে হয়। কিন্তু এ বার একেবারে দিনের বেলা। সুমন জানিয়েছিলেন, ঘটনাটি ঘটেছিল সকাল সওয়া এগারোটা নাগাদ। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার কথা চাউর হতেই নড়েচড়ে বসে লালবাজার। আসরে নামেন নগরপাল অনুজ শর্মা নিজে। গ্রেফতার করা হয় তিনজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সময়ে তিনজনই ছিল। সিসিটিভি ফুটেজেও স্পষ্ট।

```