Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গরু বিবাদে গুলি জলঙ্গিতে, মহিলাদের মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: গরু নিয়ে বিবাদের জেরে গুলি চলল জলঙ্গিতে। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। মহিলাদের মারধর করারও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার পরাশপুরে। সূত্রের খবর, স্থ

গরু বিবাদে গুলি জলঙ্গিতে, মহিলাদের মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

শেষ আপডেট: 2 February 2020 09:30

দ্য ওয়াল ব্যুরো: গরু নিয়ে বিবাদের জেরে গুলি চলল জলঙ্গিতে। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। মহিলাদের মারধর করারও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার পরাশপুরে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা মকবুল শেখের বাড়িতে ছ'টি গরু ছিল। তার মধ্যে দুটি গরু ভাইকে বিক্রি করে দেন মকবুল। অভিযোগ, রবিবার সকালে বিএসএফ জওয়ানরা মকবুলের ভাইয়ের বাড়িতে এসে জানান, ওই গরুদুটির এন্ট্রি খাতায় নেই। একথা বলে গরুদুটিকে নিয়ে যেতে যান তাঁরা। জানা গিয়েছে, সেই সময় মকবুলের বাড়ির লোকজন ওই বিএসএফ জওয়ানদের বাধা দেন। তারপরেই ঝামেলা শুরু হয় তাঁদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে জড়ো হন অন্য গ্রামবাসীরা। ঝামেলা বাড়তে শুরু করে। তারপরেই বিএসএফ জওয়ানরা গুলি চালান বলে স্থানীয়দের অভিযোগ। সেই গুলিতে খড়ের বাড়িতে আগুন ধরে যায় বলে অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের হাতে বেশ কিছু মহিলা আহত হয়েছেন বলেও অভিযোগ। এখনও এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বিনা কারণে তাঁদের মারধর করেছে বিএসএফ। জোর করে তাঁদের গরু নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁরা বাধা দিলে মারধর করা হয়েছে তাঁদের। এই বিষয়ে জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। অবশ্য পুলিশ, স্থানীয় প্রশাসন বা বিএসএফের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

```