Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

করোনা-যুদ্ধের সৈনিকদের পাশে বিধাননগরের মেয়র, বিলি করলেন ৫০০ পিপিই

দ্য ওয়াল ব্যুরো: করোনা যুদ্ধের 'ফ্রন্টলাইন ওয়ার্কার' চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত উদ্যোগে সল্টলেক, রাজারহাট, নিউটাউন এলাকার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে বিলি করলেন পার্সোন

করোনা-যুদ্ধের সৈনিকদের পাশে বিধাননগরের মেয়র, বিলি করলেন ৫০০ পিপিই

শেষ আপডেট: 15 April 2020 14:57

দ্য ওয়াল ব্যুরো: করোনা যুদ্ধের 'ফ্রন্টলাইন ওয়ার্কার' চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত উদ্যোগে সল্টলেক, রাজারহাট, নিউটাউন এলাকার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে বিলি করলেন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস তথা পিপিই। আমরি, আইএলএস, কলম্বিয়া এশিয়া, বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল-সহ একাধিক জায়গায় বুধবার চিকিৎসক, নার্সদের হাতে পিপিই তুলে দেন মেয়র। কৃষ্ণাদেবী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে নেমেছি। তাতে শরিক হতেই এই উদ্যোগ নিয়েছিলাম।" হাসপাতালের সাফাইকর্মী ও পুরসভার স্বাস্থ্যকর্মীদেরও পিপিই দেওয়া হয়েছে বলে জানান কৃষ্ণাদেবী। পিপিই নিয়ে শুরুর দিকে একটা সংকট ছিল। তবে এখন তার কোনও অভাব নেই বলেই জানিয়েছে নবান্ন। বুধবারের সাংবাদিক বৈঠকেও হিসেব দিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, প্রায় সাড়ে তিনলক্ষ পিপিই ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। অর্ডার দেওয়া হয়েছে ১১ লক্ষ। প্রথম বিশ্বের দেশগুলিতেও পিপিই সংকট চরমে পৌঁছেছে। ব্রিটেনের হাসপাতালে দেখা গিয়েছে চিকিৎসকরা সাধারাণ প্লাস্টিক জড়িয়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন। সামগ্রিক প্রেক্ষাপটে বিধাননগরের মেয়রের এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যমহলের অনেকে।

```