Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আজ থেকেই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু কলকাতা, হাওড়া, সল্টলেক, ব্যারাকপুরে

দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার থেকে হাওড়া, কলকাতা, সল্টলেক এবং ব্যারাকপুরে শুরু হচ্ছে অ্যাপ ক্যাব পরিষেবা। সোমবার রাতে পরিবহণ দফতরের একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের

আজ থেকেই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু কলকাতা, হাওড়া, সল্টলেক, ব্যারাকপুরে

শেষ আপডেট: 12 May 2020 06:23

দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার থেকে হাওড়া, কলকাতা, সল্টলেক এবং ব্যারাকপুরে শুরু হচ্ছে অ্যাপ ক্যাব পরিষেবা। সোমবার রাতে পরিবহণ দফতরের একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের ই-পাস দেখাতে হবে। তারপরই তাঁদের গাড়িতে তুলবেন চালক। অনেক মেট্রো সিটিতেই কয়েকদিন ধরে অ্যাপ ক্যাব চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কলকাতা, হাওড়ায় কন্টেইনমেন্ট জোন সংখ্যা অনেক তাই খানিকটা ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও কন্টেইনমেন্ট জোন থেকে যাত্রীদের তুলবে না ক্যাব। কোনও কন্টেইনমেন্ট জোনে নামাবেও না। মূলত করোনা-যুদ্ধের ফ্রন্টলাইন ওয়ার্কার এবং সরকারি ও বেসরকারি জরুরি পরিষেবার সঙ্গে যুক্তি কর্মীদের যাতায়াতের জন্যই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হচ্ছে আজ থেকে। সেইসঙ্গে রয়েছে রোগীদের বিষয়টি। হঠাৎ কারও শরীর খারাপ ছাড়াও এমন অনেক মানুষ আছেন যাঁদের নির্দিষ্ট সময়ে চেক-আপ বা হাসপাতালে যেতে হয়। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পরিবহণ দফতর। তবে, অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হলেও সেখানে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি কঠোর ভাবে মানতে হবে। রোগীর সঙ্গে একজনের বেশি গাড়িতে উঠতে পারবেন না। চালক ও যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। ওলার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ইতিমধ্যেই সতর্কতামূলক ১০টি পদক্ষেপ তাঁরা নিয়েছেন। তা মেনেই দেশের ১০০ শহরে পরিষেবা শুরু হয়েছে। পরিবহণ দফতর নির্দিষ্ট কিছু রুটে বাস চালানোর পরিকল্পনার করছে বলেও জানা গিয়েছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি বলেছিলেন, ধাপে ধাপে সতর্কতা মেনে গণপরিবহণ চালু করা হবে।

```