Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে আরও বাড়ল সুস্থতার হার, ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগী বেড়েছে মাত্র ৮ রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: গতকালের তুলনায় বিশেষ হেরফের হয়নি ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যায়। যদিও দৈনিক সুস্থতার সংখ্যা খানিকটা কমেছে। অবশ্য তাতেও গত দেড় মাসের ট্রেন্ডে কোনও বদল হয়নি। ফের দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কমেছে

দেশে আরও বাড়ল সুস্থতার হার, ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগী বেড়েছে মাত্র ৮ রাজ্যে

শেষ আপডেট: 31 January 2021 04:51

দ্য ওয়াল ব্যুরো: গতকালের তুলনায় বিশেষ হেরফের হয়নি ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যায়। যদিও দৈনিক সুস্থতার সংখ্যা খানিকটা কমেছে। অবশ্য তাতেও গত দেড় মাসের ট্রেন্ডে কোনও বদল হয়নি। ফের দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ভারতের মাত্র ৮ রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। তার মধ্যে মহারাষ্ট্র বাদে বাকি সাত রাজ্যে বৃদ্ধি খুব অল্প। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৫২ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৩১ জানুয়ারি, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৬৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৪ লাখ ২৩ হাজার ১২৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯৯ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৮৪ জন। মোট আক্রান্তের ১.৫৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতের মাত্র ৮ রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। তারমধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অ্যাকটিভ রোগী বেড়েছে ১০৫৩ জন। বাকি যে সাত রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে সেগুলি হল পাঞ্জাব (৭০ জন), হিমাচল প্রদেশ (৪০ জন), গোয়া (১৭ জন), পুদুচ্চেরি (১১ জন), লাদাখ (২ জন), অরুণাচল প্রদেশ (১ জন) ও মিজোরাম (১ জন)। বাকি সব রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

```