Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুড়ছে আমাজন, ধোঁয়ায় ভেস্তে গেল ফুটবলের দেশ ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ

দ্য ওয়াল ব্যুরো: পুড়ছে আমাজন। জ্বলে খাক হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। সেই ধোঁয়াতেই এ বার ভেস্তে গেল ফুটবলের দেশ, আমাজনের দেশ ব্রাজিলের তৃতীয় ডিভিশন লিগের একটি ফুটবল ম্যাচ। গত ২৫ অগস্ট আমাজন লাগোয়া রিও ব্র্যাঙ্কোর অ্যান্তোনিও অ্যাকুইনো লোপেজ

পুড়ছে আমাজন, ধোঁয়ায় ভেস্তে গেল ফুটবলের দেশ ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ

শেষ আপডেট: 29 August 2019 14:26

দ্য ওয়াল ব্যুরো: পুড়ছে আমাজন। জ্বলে খাক হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। সেই ধোঁয়াতেই এ বার ভেস্তে গেল ফুটবলের দেশ, আমাজনের দেশ ব্রাজিলের তৃতীয় ডিভিশন লিগের একটি ফুটবল ম্যাচ। গত ২৫ অগস্ট আমাজন লাগোয়া রিও ব্র্যাঙ্কোর অ্যান্তোনিও অ্যাকুইনো লোপেজ স্টেডিয়ামে খেলা চলছিল অ্যাটলিটিকো অ্যাক্রেয়ানো বনাম লুভারডেন্সের মধ্যে। ঘরের মাঠে ৩-২ গোলে এগিয়ে ছিল অ্যাটলিটিকো। টানটান ম্যাচ চলছিল। কিন্তু ৮৬ মিনিটের মাথায় রেফারি বন্ধ করে দেন খেলা। আমাজনের জঙ্গল পোড়ার ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেডিয়াম। মাঝ মাঠে দাঁড়িয়ে গোল পোস্ট দেখা যাচ্ছে না প্রায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন রেফারি। কিন্তু যত মিনিট এগোয়, তত বাড়তে থাকে ধোঁয়া। অবশেষে ম্যাচ স্থগিত করে দেন ম্যাচ কমিশনার। পৃথিবীকে মোট অক্সিজেনের ২০ ভাগ দেয় আমাজন। সেই লাতিন আমেরিকার আটটি দেশে বিস্তৃত এই রেন ফরেস্ট রোজ পুড়ে যাচ্ছে। প্রতি মিনিটে ছাই হয়ে যাচ্ছে কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা। মরছে বন্যপ্রাণীরা। যে দেশটার অর্থনীতির মূল ভিত্তিত ফুটবল, যে দেশটা প্রতিবছর গড়ে সাড়ে দশ হাজার ফুটবলার সাপ্লাই দেয় গোটা দুনিয়াকে, আমাজন পোড়ার ধোঁয়ায় সে দেশেই বন্ধ হয়ে গেল ফুটবল ম্যাচ। এটা বোধহয় এই সাঙ্ঘাতিক ট্র্যাজেডির একটা প্রতীক। https://twitter.com/Reuters/status/1167058065192931328

```