Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিরাট যেন 'জাম্পিং জ্যাক', ফিটনেস ভিডিও ভাইরাল কোহলির

দ্য ওয়াল ব্যুরো: ফিটনেস ফ্রিক বলা হয় তাঁকে। তাঁর সময়েই ভারতীয় দলে শুরু হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। এই মুহূর্তে ফিল্ডিং প্রতিভায় বিশ্বের অন্যতম সেরা দল ভারত। আর সেই ফিটনেস ধরে রাখতে কোহলিকে যে কতটা পরিশ্রম করতে হয়, তার ছবি ফের একবার দেখা গেল। জিমে

বিরাট যেন 'জাম্পিং জ্যাক', ফিটনেস ভিডিও ভাইরাল কোহলির

শেষ আপডেট: 28 January 2020 09:23

দ্য ওয়াল ব্যুরো: ফিটনেস ফ্রিক বলা হয় তাঁকে। তাঁর সময়েই ভারতীয় দলে শুরু হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। এই মুহূর্তে ফিল্ডিং প্রতিভায় বিশ্বের অন্যতম সেরা দল ভারত। আর সেই ফিটনেস ধরে রাখতে কোহলিকে যে কতটা পরিশ্রম করতে হয়, তার ছবি ফের একবার দেখা গেল। জিমে যে কতটা কঠিন পরিশ্রম বিরাট করেন তার ভিডিও সম্পতি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন বিরাট। সেখানে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ড সফরেই একটি জিম সেশনে ঘাম ঝরাচ্ছেন কোহলি। মাটিতে বসে রয়েছেন বিরাট। তাঁর সামনে বেশ খানিকটা উঁচু ব্লক রাখা রয়েছে। এক লাফে সেই ব্লকের উপর উঠে পড়লেন বিরাট। পুরো লাফটা দেখা গেল স্লো মোশনে। তারপর আবার পিছনের দিকে লাফ দিয়ে নেমেও পড়লেন। ব্লকটিকে সামনে থেকে ধরে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। পাশে দাঁড়িয়ে বিরাটের এই কসরত দেখছিলেন ঋষভ পন্থ। https://www.instagram.com/p/B713u80lMec/?utm_source=ig_web_copy_link এই ভিডিও শেয়ার করে বিরাট লিখেছেন, "পরিশ্রম করা কখনও চয়েস হতে পারে না। ভাল থাকতে গেলে পরিশ্রম খুবই জরুরি।" বিরাটের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সবাই ৩১ বছর বয়সী বিরাটের প্রশংসা করতে থাকেন। এই বয়সেও নিজের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে যে পরিশ্রম তিনি করছেন, তার প্রশংসা করেন বিরাট ভক্তরা। ক্রিকেট জীবন শুরু করার সময় যথেষ্ট গোলগাল ছিলেন বিরাট। কিন্তু ধীরে ধীরে নিজের ফিটনেসের দিকে নজর দেন তিনি। পরিশ্রম করে অল্প কয়েক দিনেই হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। তাঁকে দেখে দলের অন্যরাও ফিট থাকার চেষ্টা করেন। বর্তমানে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ মাপকাঠি হল ইয়ো ইয়ো টেস্ট। যত গুরুত্বপূর্ণ প্লেয়ারই হোক না কেন, ইয়ো ইয়ো টেস্ট পাস করতে না পারলে দলে জায়গা পাওয়া যায় না। আর কী ভাবে এই ফিটনেস তিনি ধরে রাখেন, সেই ছবিই আরও একবার দেখা গেল।

```