Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিরাটের প্রশংসায় সৌরভ, কৃতিত্ব দিলেন দিনরাতের টেস্টের জন্য

দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই মাস্টারস্ট্রোক দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে। তাও আবার কলকাতার ইডেন গার্ডেনসে। আর এই ম্যাচের জন্য পুরো কৃতিত্বটাই ভারতের

বিরাটের প্রশংসায় সৌরভ, কৃতিত্ব দিলেন দিনরাতের টেস্টের জন্য

শেষ আপডেট: 3 November 2019 07:41

দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই মাস্টারস্ট্রোক দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে। তাও আবার কলকাতার ইডেন গার্ডেনসে। আর এই ম্যাচের জন্য পুরো কৃতিত্বটাই ভারতের অধিনায়ক বিরাট কোহলির ঘাড়ে চাপালেন সৌরভ। বললেন বিরাট সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়াতেই এই ম্যাচ করা সম্ভব হচ্ছে। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু রাজি হয়নি ভারত। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, "সত্যি কথা বলতে আমি জানি না কেন অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলতে রাজি হয়নি ভারত। আমি কোহলির সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেছি। আমার প্রথম কথা ছিল আমাদের দিনরাতের টেস্ট খেলা উচিত। তিন সেকেন্ডের মধ্যে বিরাট বলেছিল আচ্ছা তাহলে তাই হবে। আমরা খেলব।" দিনরাতের টেস্টের প্রতি ভারতের আগের চিন্তাভাবনার প্রসঙ্গে দাদা বলেন, "আমি অতীত কী হয়েছে তা নিয়ে পড়ে থাকতে চাই না। কিন্তু আমি জানি দিনরাতের টেস্ট দরকার। আমার মনে হয় বিরাট বুঝতে পেরেছে ফাঁকা মাঠে টেস্ট ম্যাচ খেলে কোনও লাভ নেই।" এই দিনরাতের টেস্ট খেলার মাধ্যমেই ভারতের খেলার চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন সৌরভ। তাঁর কথায়, "আমি জানি টি ২০ ম্যাচে প্রতিটা সিট ভরে যায়। কিন্তু ঠিকমতো পরিকল্পনা করলে টেস্ট ক্রিকেটেও মাঠে লোক আসবে। এটা ভারতে সবে শুরু হল। আমার মনে হয় এই দিনরাতের টেস্ট দর্শককে আবার ফিরিয়ে আনবে। এখন মানুষের জীবনে অনেক বদল এসেছে। তাই সেই অনুযায়ী আমাদেরকেও বদল আনতে হবে। যত বদল আনা হবে তত ক্রিকেটের পক্ষে মঙ্গল।" টেস্ট সিরিজের আগে টি ২০ সিরিজ দিয়ে ভারত সফর শুরু করছে ভারত। রবিবার দিল্লিতে প্রথম টি ২০ ম্যাচ খেলবে দু'দল। টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

```