Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টপ কাটে বিরাট, শ্রীলঙ্কা সিরিজে নতুন লুকসে কোহলি

দ্য ওয়াল ব্যুরো: খেলার মাঠের মতোই মাঠের বাইরেও তিনি সমান বর্ণময়। সবসময় খবরের শিরোনামে থাকেন তিনি। কখনও স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটান, তো কখনও আবার বদলে ফেলেন নিজের লুকস। রবিবার থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজেও নতুন হেয়ারস্টাইলে দেখ

টপ কাটে বিরাট, শ্রীলঙ্কা সিরিজে নতুন লুকসে কোহলি

শেষ আপডেট: 3 January 2020 07:47

দ্য ওয়াল ব্যুরো: খেলার মাঠের মতোই মাঠের বাইরেও তিনি সমান বর্ণময়। সবসময় খবরের শিরোনামে থাকেন তিনি। কখনও স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটান, তো কখনও আবার বদলে ফেলেন নিজের লুকস। রবিবার থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজেও নতুন হেয়ারস্টাইলে দেখা যাবে বিরাট কোহলিকে। কয়েক দিন আগেই অনুষ্কার সঙ্গে সুইৎজারল্য্যান্ড বেড়াতে গিয়েছিলেন বিরাট। নতুন বছরের সেলিব্রেশন সেখানেই সারেন ভারতীয় অধিনায়ক। বরফের মধ্যে বলিউড হিরো বরুণ ধাওয়ান ও তাঁর বান্ধবী নাতাশা দালালের সঙ্গেও দেখা গিয়েছিল বিরুষ্কাকে। সেখান থেকে ফিরে আসার পরেই নিজের লুকসের বদল ঘটালেন কোহলি। শুক্রবার বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে ছবি প্রকাশ হওয়ায় বিরাটের। সেখানে নতুন হেয়ারকাটে দেখা যায় ভারত অধিনায়ককে। কানের দু'পাশে একদম ছাঁটা, মাথার উপরের দিকে চুল। এই স্টাইলকে বলে 'টপ কাট'। চুলের সঙ্গে মানানসই করে দাড়ির স্টাইলও করেছেন বিরাট। কানের কাছে একদম ছোট করে ছাঁটা দাড়ি। নীচের দিকে লম্বা, ঘন দাড়ি। এই নতুন লুকসের জন্য আলিমকে ধন্যবাদও জানিয়েছেন বিরাট। https://twitter.com/KohliSensation/status/1212719392997273600?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1212719392997273600&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsport%2Fvirat-kohli-shares-new-haircut-ahead-of-sri-lanka-series-dgtl-1.1090553 কোহলির এই নতুন লুকস প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ এই ছাঁটের প্রশংসা করেছেন, তো কেউ আবার বলছেন, দেখে মনে হচ্ছে মাথার উপর কেউ একগুচ্ছ চুল রেখে দিয়েছে। আগের হেয়ারকাটটা অনেক ভাল ছিল।

আরও পড়ুন ভাটপাড়ায় ফের ধাক্কা তৃণমূলের, ডিভিশন বেঞ্চে খারিজ আবেদন

রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে নামবে ভারত। নতুন বছরে ঠাসা সূচি ভারতের। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ছাড়াও টি ২০ বিশ্বকাপ, আইপিএলের মতো টুর্নামেন্ট রয়েছে। বছরের শুরুটা অবশ্য নতুন হেয়ারকাটে করলেন বিরাট। এখন দেখার তাঁর চুল-দাড়ির বৈচিত্র্যের মতোই ব্যাটিং বৈচিত্র্য কতটা দেখা যায় নতুন বছরে।

```