Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভাঙল স্টেডিয়ামের গ্যালারি, বিপদ থেকে রক্ষা পেলেন বাইচুং-বিজয়ন, আহত ৫০

দ্য ওয়াল ব্যুরো: বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তী বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন। মাঠে উপস্থিত থাকা অবস্থাতেই ভেঙে পড়ল স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাড়ে। স্থানীয় একটি টুর্নামেন্টে ব

ভাঙল স্টেডিয়ামের গ্যালারি, বিপদ থেকে রক্ষা পেলেন বাইচুং-বিজয়ন, আহত ৫০

শেষ আপডেট: 20 January 2020 08:05

দ্য ওয়াল ব্যুরো: বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তী বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন। মাঠে উপস্থিত থাকা অবস্থাতেই ভেঙে পড়ল স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাড়ে। স্থানীয় একটি টুর্নামেন্টে বিজয়নই আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন বাইচুংকে। দুই তারকার কিছু না হলেও, গ্যালারি ভেঙে আহত হয়েছেন প্রায় ৫০ জন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ম্যাচটি সন্ধে ছ’টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশত তা পিছিয়ে যায়। রাত্রি আটটা নাগাদ খেলা শুরুর ঠিক আগে ভেঙে পড়ে অস্থায়ী গ্যালারিটি। মাঠে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং এবং বিজয়ন। তাঁদেরও নাকি এই ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল। যদিও এমন ঘটনায় স্টেডিয়ামে তীব্র আতঙ্ক ছড়ায়। পালাক্কাড়ের সাংসদ ভিকে শ্রীকন্দন গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, “ম্যাচের ঠিক আগেই এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। পুলিশ, দমকলবাহিনী এবং ভলান্টিয়ারদের সহায়তায় দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা গিয়েছে।” কী কারণে গ্যালারি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে অতিরিক্ত দর্শকের চাপেই ওই গ্যালারি ভেঙেছে।

```