Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ট্র্যাকে ১৫ দিনে চারটি সোনা হিমার! অসমের বন্যাত্রাণে দিয়ে দিলেন অর্ধেক বেতন

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্র্যাকে ঝড় তুললেন সোনার মেয়ে, জিতেও নিলেন আরও একটি সোনা। এই নিয়ে মাত্র ১৫ দিনে চার চারটি সোনা জিতে নিলেন অসমের ‘ঢিং এক্সপ্রেস’ হিমা দাস। বুধবার চেক প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার রেসে সোনা ছিনিয়ে নি

আন্তর্জাতিক ট্র্যাকে ১৫ দিনে চারটি সোনা হিমার! অসমের বন্যাত্রাণে দিয়ে দিলেন অর্ধেক বেতন

শেষ আপডেট: 18 July 2019 09:00

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্র্যাকে ঝড় তুললেন সোনার মেয়ে, জিতেও নিলেন আরও একটি সোনা। এই নিয়ে মাত্র ১৫ দিনে চার চারটি সোনা জিতে নিলেন অসমের ‘ঢিং এক্সপ্রেস’ হিমা দাস। বুধবার চেক প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার রেসে সোনা ছিনিয়ে নিয়ে সব চেয়ে এগিয়ে দিলেন ভারতের নাম। ২ জুলাই থেকে ধরলে ১৯ বছর বয়সি হিমার এটা চতুর্থ সোনা জয়। যার শুরুটা হয়েছিল ইউরোপ থেকে।

বুধবার চেকে ২০০ মিটার রেস সম্পূর্ণ করতে তিন সময় নেন ২৩.২৫ সেকেন্ড। যদিও এর আগে এই দৌড়ে তাঁর ব্যক্তিগত রেকর্ড রয়েছে ২৩.১০ সেকেন্ডের। কিন্তু নিজের থেকে ০.১৫ সেকেন্ড পিছিয়ে গিয়েও, বিশ্বের দরবারে এগিয়ে যান হিমা। যদিও ওই রেসে দ্বিতীয় হয়ে রুপো জিতে নিয়েছেন ভারতেরই আর এক অ্যাথলিট, ভিকে বিস্ময়। তিনি সময় নেন ২৩.৪৩ সেকেন্ড।

এই মাসের ১৩ তারিখে, শনিবার, চেক রিপাবলিকে ক্লাডনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন হিমা। এই দৌড় শেষ করতে তিনি ২৩.৪৩ সেকেন্ড সময় নেন। এর আগে ২ জুলাই পোল্যান্ডের পোজনান-এ অ্যাথলেটক্স গ্রাঁ প্রি-তে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। সেই দৌড় শেষ করতে ২৩.৬৫ সেকেন্ড নিয়েছিলেন হিমা। তার পরে ৭ জুলাই পোল্যান্ডেই কুন্টো অ্যাথলেটিক্স মিট-এ ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড জগতের তারকা, হিমা। সেই দৌড় তিনি শেষ করেন ২৩.৫৩ সেকেন্ডে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটা দৌড়ের সঙ্গে সময় কমছে হিমার। এটা ভালো ইঙ্গিত এই ভারতীয় স্প্রিন্টারের জন্য। যদিও বিশ্ব অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটারের সেরা যোগ্যতামান এখনও অর্জন এখনও করে উঠতে পারেননি হিমা। সেখানে যোগ্যতা অর্জন করতে হলে ২০০ মিটারের রেস শেষ করতে হবে ২৩.০২ সেকেন্ডে। কিন্তু হিমা যে ভাবে এগোচ্ছেন, তাতে এই লক্ষ্য বোধ হয় আর খুব বেশি দূরে নয়। গত বছরেই অ্যাথলেটিক্সের জগতে উল্কার গতিতে প্রবেশ করেছিলেন হিমা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২৩.১০ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে সোনা পেয়েছিলেন তিনি। ওই এক দৌড়েই আসমুদ্র হিমাচল ফ্যান হয়ে গিয়েছিল অসমের এক ছোট্ট গ্রামের 'চাষার বেটি'র।
সেই দৌড় জিতে পোডিয়ামে দাঁড়িয়ে, জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জল গড়িয়ে পড়েছিল হিমার চোখ দিয়ে। সেই জলভরা ব্যাকুল মুখের ছবি বহু দিন পর্যন্ত গেঁথে থেকে গিয়েছিল প্রতিটি দেশবাসীর বুকে। দেশের গর্বের জন্য প্রাণপাত করেন যাঁরা, দেশের সম্মানে তাঁদের চোখ তো ভিজবেই! তার পরে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নের খেতাবও দখল করেছেন তিনি। ৪০০ মিটার দৌড়েও ন্যাশনাল রেকর্ডধারী তিনি।
কিন্তু দেশ থেকে অনেক দূরে, একের পর এক সোনা জিতে যখন বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করছেন হিমা দাস, তখনই ভয়াবহ বন্যায় বিধ্বস্ত তাঁর নিজের রাজ্য অসম। তাই এ সব কিছুর পাশাপাশি, একের পর এক সোনা জয়ের গৌরবে দেশকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের ভূমিরাজ্য অসমে প্রবল বন্যা নিয়েও উদ্বিগ্ন তিনি।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মী হিমা ইতিমধ্যেই তাঁর বেতনের অর্ধেক অংশ দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
টুইট করেও তিনি সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি। তিনি লেখেন, “আমাদের রাজ্য অসমে ভয়ঙ্কর বন্যা হচ্ছে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলাই আক্রান্ত। আমি বড় কর্পোরেটের পাশাপাশি ব্যক্তি বিশেষের কাছেও সাহায্য করার জন্য আবেদন করছি। দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান।”
https://twitter.com/HimaDas8/status/1151031705962196993 এই মুহূর্তে অসমের বন্যায় ৪৬ লক্ষ ২৮ হাজার মানুষ আক্রান্ত বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে, চার হাজারেরও বেশি গ্রাম বন্যায় ভেসে গিয়েছে। ৯০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত। ১০ লক্ষ পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৯০ শতাংশ জমিই জলের তলায়।

```