Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ইস্টবেঙ্গলকে চূড়ান্ত ই-মেল শ্রী সিমেন্টের, মমতাকে জানালেন বাঙুর 

দ্য ওয়াল ব্যুরো: লাল হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সরকারিভাবে জানাল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তারা সোমবার দুপুরে ই-মেল করে জানিয়ে দিয়েছে, তারা বিনামূল্যেই স্পোর্টিং রাইটস তুলে দিতে চায়। তারা ইস্টবেঙ্গল কর্তাদের মনোভাবে খুবই ক্ষুব্

ইস্টবেঙ্গলকে চূড়ান্ত ই-মেল শ্রী সিমেন্টের, মমতাকে জানালেন বাঙুর 

শেষ আপডেট: 23 August 2021 10:36

দ্য ওয়াল ব্যুরো: লাল হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সরকারিভাবে জানাল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তারা সোমবার দুপুরে ই-মেল করে জানিয়ে দিয়েছে, তারা বিনামূল্যেই স্পোর্টিং রাইটস তুলে দিতে চায়। তারা ইস্টবেঙ্গল কর্তাদের মনোভাবে খুবই ক্ষুব্ধ। তারা আর অপেক্ষা করতে নারাজ। বিনিয়োগকারী সংস্থার শীর্ষ আধিকারিক বাঙুর গোষ্ঠীর ডিরেক্টর হরিমোহন বাঙুরই ইমেল করে জানিয়ে দিয়েছেন। এমনকি তারা নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে নালিশ করেছেন। তারা যে লাল হলুদের সঙ্গে কোনওভাবেই সম্পর্ক রাখতে চায় না, সেটিও মুখ্যমন্ত্রীকেও জানিয়ে দিয়েছেন। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে এও বলা হয়েছে, স্রেফ মুখ্যমন্ত্রীর সম্মানার্থেই তারা স্পোর্টিং রাইটস ক্লাবকে বিনামূল্যে দিয়ে দেবে। চুক্তি নিয়ে ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। দুই পক্ষের সমস্যার সমাধানের জন্য মধ্যস্থতাকারীরা এগিয়ে এসেছেন। কিন্তু দিনের নামে দিন কেটে যাচ্ছে।এরকম পরিস্থিতিতে শ্রী  সিমেন্ট চূড়ান্ত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। শ্রী সিমেন্টের তরফে মনে করা হচ্ছে, ক্লাবের সঙ্গে যখন বিচ্ছেদ হচ্ছে তখন মুখের কথায় নয় কাজেও তাঁরা করে দেখাতে চাইছেন যে রাইটস ছেড়ে দিতেই তাঁরা ইচ্ছুক। তবে তার জন্য কোনও রকম ঝামেলায় একেবারেই জড়াতে চাইছে না শ্রী সিমেন্ট। নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করাও লক্ষ্য শ্রী সিমেন্টের। তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যে মিথ্যে তা প্রমাণ করার জন্যই শ্রী সিমেন্টের এই পন্থা। বিশাল আর্থিক দায়ভার কোয়েসের মতো শ্রী সিমেন্টও চাপিয়ে দিতে পারত ইস্টবেঙ্গলের উপরে। কিন্তু সেই পথে না এগিয়ে মসৃণ ভাবে সম্পর্ক ছিন্ন করল  তারা। শ্রী সিমেন্ট সরে গেলে অন্য ইনভেস্টর এনে ইস্টবেঙ্গল যাতে আইএসএল খেলতে পারে সেই রাস্তাও খোলা রাখল বিনিয়োগকারী।  

```