Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

পৃথিবীর সব থেকে দামি গা়ড়িটা কিনে নিলেন রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সব থেকে দামি গাড়িটা কিনে নিলেন সি আর সেভেন! বুগাত্তি লা ভোইচিও নোয়া! যদিও বুগাত্তির তরফে এখনও সরকারি ভাবে গাড়িটির মালিকের নাম জানানো হয়নি। কিন্তু স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র মার্কার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন

পৃথিবীর সব থেকে দামি গা়ড়িটা কিনে নিলেন রোনাল্ডো

শেষ আপডেট: 2 May 2019 07:02

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সব থেকে দামি গাড়িটা কিনে নিলেন সি আর সেভেন! বুগাত্তি লা ভোইচিও নোয়া! যদিও বুগাত্তির তরফে এখনও সরকারি ভাবে গাড়িটির মালিকের নাম জানানো হয়নি। কিন্তু স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র মার্কার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে সে গাড়ি নয়, বুগাত্তি লা ভোইচিও নোয়া। বর্তমানে ইতালির জুভেন্তাসের হয়ে খেলেন এই পর্তুগিজ ফুটবলার। গাড়ির প্রতি তাঁর শখও সকার জগতে সুবিদিত। তাঁর কাছে রয়েছে মার্সিডিজ সি ক্লাস স্পোর্টস কুপে, রোলস রয়েস ফ্যান্টম, ইউজেএন ফেরারি ৫৯৯ জিটিও, ল্যাম্বরঘিনি অ্যাভেন্টাডোর এল পি ৭০৪, অ্যাস্টন মার্টিন ডিবি ৯, ম্যাক লারেন এমপি ৪ ১২ সি এবং একটি বেন্টলে কন্টিনেন্টাল জিটিসি স্পিড। এই প্রতিটি গাড়িই বিলাসবহুল এবং কাস্টমাইজড। তবে বুগাত্তির গাড়িটি গোটা পৃথিবীর মধ্যে এখন সব থেকে দামি বলেই পরিচিত। এ বছর জেনেভা মোটর শো-তে গাড়িটি প্রোটোটাইপ প্রথম প্রদর্শিত হয়েছিল। মাঝে রটে যায় যে ফোকসভাগেন প্রাক্তন চেয়ারম্যান ফার্দিনান্দ পিচ গাড়িটি বুক করেছেন। পরে জানা যায় তা ঠিক নয়। প্রসঙ্গত, ১৯৩৬ থেকে ৩৮ সালের মধ্যে বুগাত্তি চারটি গাড়ি বিশেষ গাড়ি বানিয়েছিল। যেগুলিকে অটো জগতে কিম্বদন্তী হিসাবে মানা হয়,- বুগাত্তি সেভেন্টি ফাইভ এসসি আটলান্টিক। নতুন গাড়িটি সেই ধাঁচেই বানানো হয়েছে। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী গাড়িটির দাম ১১ মিলিয়ন ইউরো তথা ৮৫ কোটি টাকারও কিছু বেশি। তবে জানা গিয়েছে, এখনই গাড়িটি হাতে পাবেন না সি আর সেভেন। গাড়িটিতে অনেক কাজ বাকি রয়েছে। ২০২১ সালের মাঝামাঝি সেটি হাতে পাবেন তিনি।

```