Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘ফুটবল মাঠে কেন কোভিড হাসপাতাল?’ সিকিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন বাইচুং

দ্য ওয়াল ব্যুরো: সিকিম সরকারের বিরুদ্ধে জোর প্রতিবাদে মুখর হলেন ভারতীয় ফুটবলের অন্যতম নামী ব্যক্তিত্ব বাইচুং ভুটিয়া। তিনি সিকিমের ঘরের ছেলে, ওখানকার মানুষের আবেগের সঙ্গে পরিচিত। সেই কারণে বাইচুং জানেন সিকিমে ছোট ছোট ছেলেমেয়েদের খেলার মাঠ কত

‘ফুটবল মাঠে কেন কোভিড হাসপাতাল?’ সিকিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন বাইচুং

শেষ আপডেট: 10 June 2021 02:27

দ্য ওয়াল ব্যুরো: সিকিম সরকারের বিরুদ্ধে জোর প্রতিবাদে মুখর হলেন ভারতীয় ফুটবলের অন্যতম নামী ব্যক্তিত্ব বাইচুং ভুটিয়া। তিনি সিকিমের ঘরের ছেলে, ওখানকার মানুষের আবেগের সঙ্গে পরিচিত। সেই কারণে বাইচুং জানেন সিকিমে ছোট ছোট ছেলেমেয়েদের খেলার মাঠ কতটা জরুরী। যদিও সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে জানিয়েছেন, তিনি ৩০০ শয্যার একটি হাসপাতাল গড়বেন দক্ষিণ সিকিমের নামচির কাছাকাছি একটি মাঠে। যেটি ওই অঞ্চলের একমাত্র খেলার মাঠ। সেই নিয়ে প্রতিবাদ করেছেন বাইচুং। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘সিকিমের তো আরও অনেক জায়গা রয়েছে, যেখানে হাসপাতাল গড়ে তুলতে পারতেন মুখ্যমন্ত্রী। তিনি বেছে বেছে কেন খেলার মাঠকে নষ্ট করতে যাচ্ছেন, এতে করে তিনি কী প্রমাণ করতে চাইছেন?’’ বাইচুং এই কথা বলার পরেই অবশ্য মুখ্যমন্ত্রীর পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চার সমর্থকরা বাইচুংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। লকডাউনের মধ্যেই বাইচুংয়ের ছবি পোড়ানো হয়, তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় যে, বাইচুং সিকিমেরই শত্রু। এই নিয়ে ভারতীয় ফুটবলের প্রাক্তন সুপারস্টার বলেন, ‘‘কারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করল, আমার তাতে কিছু যায় আসে না। ওরা সিকিমের মানুষ নন, সাধারণ মানুষ আমার পাশেই রয়েছেন। আর আমি যা বলেছি, ঠিকই বলেছি। খেলার মাঠ বলতে রয়েছে মাত্র দুটি। একটা আমার নামাঙ্কিত নামচিতে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। আর বাকি ছিল ওই বড় মাঠটা, সেখানে বাচ্চাদের ট্রেনিং করানো হতো। সেটিকেও হাসপাতাল করে ফেলা হচ্ছে।’’ বাইচুং এই মুহূর্তে রয়েছেন মুম্বইতে, তিনি গিয়েছেন ইউরো কাপ ফুটবলের ধারাভাষ্য দিতে। মুম্বই থেকে ধারাভাষ্য দেবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তিনি মুম্বই থেকেই জানিয়েছেন, ‘‘সিকিম সরকার কেন হাসপাতাল গড়তে চাইছে বোঝা যাচ্ছে না। একটা হাসপাতাল গড়তে খরচ প্রায় ৫০০ কোটি টাকা। সরকার বাজেট দিয়েছে মাত্র ৮০ কোটি, এটিতে কী হবে! আর তাছাড়া সিকিমের প্রশিক্ষণপ্রাপ্ত তেমন ছেলেমেয়ের অভাব, যারা হাসপাতালে কাজ করতে পারবেন। বাইরে থেকে লোক এনে হাসপাতালে কাজ দেওয়া মানে স্থানীয়দের বঞ্চিত করা হবে।’’ বাইচুং এ প্রসঙ্গে বলেন, ‘‘সরকার কোভিড মোকাবিলার জন্য ভাল করে টিকাকরণ কর্মসূচি নিতেই পারল না। এখন হাসপাতালের কথা বলে সস্তা প্রচার পেতে চাইছে।’’

```