Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

প্যারাগুয়েকে হেলায় হারাল ব্রাজিল, দু'গোলে এগিয়ে থেকেও পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা

দ্য ওয়াল ব্যুরো: ফের আটকে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে কলম্বিয়া রুখে দিল মেসি ব্রিগেডকে। খেলার ফলাফল ২-২। পরপর দু'টি ম্যাচে পয়েন্ট খুইয়ে স্বাভাবিকভাবেই চাপে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে প্যার

প্যারাগুয়েকে হেলায় হারাল ব্রাজিল, দু'গোলে এগিয়ে থেকেও পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা

শেষ আপডেট: 9 June 2021 07:19

দ্য ওয়াল ব্যুরো: ফের আটকে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে কলম্বিয়া রুখে দিল মেসি ব্রিগেডকে। খেলার ফলাফল ২-২। পরপর দু'টি ম্যাচে পয়েন্ট খুইয়ে স্বাভাবিকভাবেই চাপে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে প্যারাগুয়েকে ২-০ গোলে হারাল ব্রাজিল। এদিন কলম্বিয়ার ঘরের মাঠে খারাপ শুরু করেনি আর্জেন্টিনা। মাত্র তিন মিনিটের মাথায় হেডে গোল করে দলকে এগিয়ে দেন আটালান্টার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ফিফার ঘোষণা অনুযায়ী, কোভিডের মধ্যেও দর্শকেরা ভিড় জমান। সমর্থকদের উচ্ছ্বাস দানা বাঁধার আগে আট মিনিটের মধ্যে ফের গোল করে আর্জেন্টিনা। এবার লিওনার্দো পারাদেস। কলম্বিয়ার রক্ষণের প্রাচীর টপকে গোলকিপার অসপিনাকে বোকা বানিয়ে বল জালে জড়ান পিএসজি-র তরুণ মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগনোর পর ক্রমশ ঝাঁজ বাড়াতে থাকেন লাউটারো মার্টিনেজরা। কিন্তু তেমন কোনও নিশ্চিত সুযোগ তৈরি হয়নি। উল্টোদিকে কোয়াড্রাডো, লুকাস ডিয়াজের গতিতে ভর করে কাউন্টার অ্যাটাক হানতে থাকে কলম্বিয়া। দুই উইং থেকে স্ট্রাইকার জাপাটাকে লক্ষ করে ভাসানো হয় একের পর এক ক্রশ। হাওয়ায় বিপজ্জনক ও শক্তিশালী জাপাটা প্রথমার্ধের বেশিরভাগ সময়ই আর্জেন্টিনার রক্ষণকে তটস্থ রেখেছিলেন। দ্বিতীয়ার্ধের গোড়াতেও একই ছবি বজায় রাখে। মুহূর্মুহু আক্রমণের চাপে ক্রমাগত খোলসে ঢুকতে থাকেন মেসিরা। একটা সময় মাঝমাঠ পেরোতেই হিমসিম খায় আর্জেন্টিনার ত্রিফলা জুটি। আর এর ফলও মেলে হাতেনাতে। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন৷ স্পটকিক থেকে গোল করে ব্যাবধান কমান মুনিয়েল। গোল খেয়ে তেড়েফুঁড়ে নামে আর্জেন্টিনা। মিডফিল্ডার পালাসিওস নামায় গতি বাড়ে। মেসিও ধারালো হয়ে ওঠেন। কিন্তু ইয়েরি মিনা আর স্যাঞ্চেজের জমাট রক্ষণ এবং অসপিনার দুর্ভেদ্য গোলকিপিং-এর জেরে ম্যাচ হাতের মুঠোয় আসেনি। এর ফায়দা তোলে কলম্বিয়া। তাও ইনজুরি টাইমে। ৯০ মিনিট ধরে নাজেহাল করে রাখা জাপাটা তাঁর পরিশ্রমের পুরস্কার পান৷ নেপথ্যে সেই ভেসে আসা ক্রশ। যা নিখুঁত হেডারে জালে জড়িয়ে দলের হয়ে এক পয়েন্ট ছিনিয়ে নেন তিনি। অন্যদিকে একই দিনে হতশ্রী আর্জেন্টিনার যন্ত্রণা বাড়িয়ে ৩ পয়েন্ট ঘরে তোলে ব্রাজিল। এদিন ম্যানেজার তিতে প্যারাগুয়ের মাঠে স্কোয়াডের চার স্ট্রাইকারকে একসঙ্গে নামানোর সিদ্ধান্ত নেন। একেবারে সামনে নেইমার আর লিভারপুলের ফার্মিনো। তাঁদের ঠিক নীচে এভার্টনের স্ট্রাইকার রিচার্লসন ও ম্যান সিটির গ্যাব্রিয়েল জেসুস। মাঝমাঠে ফ্রেড ও ক্যাসামিরোর ডবল পিভেট। টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ছিল ব্রাজিল। আজকের খেলায় হারলেও খুব একটা ক্ষতি হত না। দ্বিতীয় স্থানের আর্জেন্টিনার থেকে তখনই ৪ পয়েন্ট এগিয়ে ছিলেন নেইমাররা। তবু দলের আত্মবিশ্বাস বজায় রেখেই আক্রমণাত্মক মেজাজে ঘুঁটি সাজান তিতে। ফল পেতেও দেরি হয় না। মাত্র চার মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। এরপর চার স্ট্রাইকারের গতি সামলাতেই মিগুয়েল আলমিরনর হিমশিম খান। যার জেরে বারবার ফাউল করে ছন্দ ভাঙার চেষ্টা করা হয়। বিশেষত, নেইমারকে লক্ষ্য করে কড়া ট্যাকল আসতে থাকে। তবু পিএসজি-র স্ট্রাইকারের ড্রিবল আটকাতে পারেনি প্যারাগুয়ের মাঝমাঠ। ম্যাচের বাকি সময় গোল না এলেও অন্তিম লগ্নে জয় নিশ্চিত করেন লুকাস পাকুয়েতা। এই ফলাফলের জেরে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল। আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে। তাদের হাতে ১২ পয়েন্ট৷ ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ের চেয়ে মোটে ৫ পয়েন্ট এগিয়ে মেসিরা। আর্জেন্টিনা এভাবে জেতা ম্যাচ ফস্কাতে থাকলে বিশ্বকাপের টিকিট পাকা লড়াই ক্রমশ কঠিন পড়বে বলে মত বিশেষজ্ঞদের।

```