Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিটন-নঈমের পার্টনারশিপে রাজকোটে রাজকীয় শুরু বাংলাদেশের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রথম টি২০ জেতার পর যেন অন্য ফর্মে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠেও দুরন্ত শুরু করল তারা। লিটন দাস ও মহম্মদ নঈমের ওপেনিং জুটিতে প্রথম কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারেই

লিটন-নঈমের পার্টনারশিপে রাজকোটে রাজকীয় শুরু বাংলাদেশের

শেষ আপডেট: 7 November 2019 14:04

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রথম টি২০ জেতার পর যেন অন্য ফর্মে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠেও দুরন্ত শুরু করল তারা। লিটন দাস ও মহম্মদ নঈমের ওপেনিং জুটিতে প্রথম কোনও উইকেট না হারিয়ে ৬ ওভারেই তুলে নিয়েছে ৫৪ রান। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় টি২০ দলের অধিনায়ক রোহিত শর্মা। এদিন আবহাওয়া নিয়ে চিন্তায় ছিল ভারতীয় শিবির। গত দু’দিন ধরেই হাওয়া অফিস জানাচ্ছিল শক্তি সঞ্চয় করছে পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহা’। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরের দিকে তা আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে। ঝড়ের গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাতের জুনাগড়, গীর, সোমনাথ, আমরেলি, সুরাট, ভারুচ, আনন্দ, রাজকোট, আহমেদাবাদ-সহ রাজ্যের একটি বড় অংশে। সকালের দিকে মেঘ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কাটতে শুরু করে দুপুরের পর থেকেই। শুরু হয় খেলা। তিনটি টি২০ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই হেরে বসে আছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুসফিকুরের ব্যাটিং আর ধোঁয়াশাকে মোকাবিলা করতে পারেনি টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। অন্যদিকে শিখর ধাওয়ান ভাল খেললেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিও ছিল কম। ধাওয়ান ৪১ করে রানআউট হন। শেষ দিকে ক্রুনাল ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ১৪৮ তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাস আউট হলেও পার্টনারশিপ গড়েন সৌম্য সরকার ও নঈম। চাহালের বলে নঈম আউট হলে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। প্রথমে সৌম্য ও পরে মাহমুদুল্লাহর সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ২২ রান। খলিল আহমেদের এক ওভারে ১৮ রান তুলে নেন মুশফিকুর। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। ফলে এদিনের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে মরণ-বাঁচন ম্যাচ। জিতলে তবেই সিরিজে সমতা ফেরাবে রোহিত বাহিনী।

```