Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ডেভিস কাপ নিয়ে জটিলতা, ইসলামাবাদে গিয়ে খেলবে না ভারত, চিঠি যাচ্ছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সম্পর্কের আঁচ পড়ল টেনিসেও। ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ডেভিস কাপের টাই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের টেনিস ফেডারেশনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এখন পাকিস্তানে খেলতে যাওয়ার মতো পরিস্থিতি নেই।

ডেভিস কাপ নিয়ে জটিলতা, ইসলামাবাদে গিয়ে খেলবে না ভারত, চিঠি যাচ্ছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে

শেষ আপডেট: 8 August 2019 08:38

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সম্পর্কের আঁচ পড়ল টেনিসেও। ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ডেভিস কাপের টাই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের টেনিস ফেডারেশনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এখন পাকিস্তানে খেলতে যাওয়ার মতো পরিস্থিতি নেই। কোনও ভাবেই তা করা যাবে না। তৃতীয় কোনও জায়গায় খেলা হলে হবে, না হলে অন্য কিছু ভাবা এই মুহূর্তে সম্ভব নয়। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই বার্তা পাওয়ার পর ভারতীয় টেনিস ফেডারেশনও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে চিঠি লিখছে। বলা হবে মালয়েশিয়া বা অন্যত্র ওই টাই অনুষ্ঠিত করার জন্য। ভারতীয় টেনিস ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে এ-ও জানানো হবে, অতীতে ষাটের দশকে দু’দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার জন্য ডেভিস কাপ সিঙ্গাপুরে হয়েছিল। তাই এ বারও সে রকমই কোনও ব্যবস্থা করা হোক। যে হেতু এখনও প্রায় এক মাসের বেশি সময় রয়েছে, সে হেতু বৃহস্পতিবারই এই চিঠি পাঠানোর কথা ভাবছে ভারতীয় টেনিস ফেডারেশন। সাকেত মায়নানি, রোহন বপান্না, দিভিজ শারানের মতো একাধিক খেলোয়াড় রয়েছেন ভারতীয় টেনিস স্কোয়াডে। দু’দিন আগেই টেনিস ফেডারেশন জানিয়েছিল, পুরো স্কোয়াডের নির্বাচন হতে এ মাসের ১৬ তারিখ হয়ে যাবে। এর মধ্যেই কাশ্মীর ইস্যু প্রভাব ফেলেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে। যার আঁচ পড়ল টেনিস কোর্টেও। এখন দেখার কী সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।

```