Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলাদেশের বোলিং দাপটে অলআউট ভারত, বিশ্বকাপ ফাইনালে চাপে যশস্বীরা

দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথমার্ধ নিজেদের নামে করল বাংলাদেশ। টসে জিতে প্রথমে বল করতে নেমে শুরু থেকেই ভারতকে চাপে রাখলেন অভিষেক দাস, শরিফুল ইসলাম, তাঞ্জিম হাসান শাকিবরা। যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি কেউ দাঁড়াতেই পারলেন না। ৪৭.২ ও

বাংলাদেশের বোলিং দাপটে অলআউট ভারত, বিশ্বকাপ ফাইনালে চাপে যশস্বীরা

শেষ আপডেট: 9 February 2020 11:42

দ্য ওয়াল ব্যুরো: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথমার্ধ নিজেদের নামে করল বাংলাদেশ। টসে জিতে প্রথমে বল করতে নেমে শুরু থেকেই ভারতকে চাপে রাখলেন অভিষেক দাস, শরিফুল ইসলাম, তাঞ্জিম হাসান শাকিবরা। যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি কেউ দাঁড়াতেই পারলেন না। ৪৭.২ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে গেল গোটা ভারতীয় দল। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। প্রথমেই ভারতকে ধাক্কা দেন অভিষেক দাস। ২ রানের মাথায় দিব্যাংশকে আউট করেন তিনি। তারপরে তিলক বর্মার সঙ্গে পার্টনারশিপ গড়েন যশস্বী জয়সওয়াল। খুব ধীর গতিতে রান করতে থাকেন তাঁরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় শট খলতে পারছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৮ রানের মাথায় তাঞ্জিম শাকিবের বলে আউট হন তিলক। তারপর আর বেশি পার্টনারশিপ তৈরি হয়নি। ধ্রুব জুরেলের ২২ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউ ডবল ডিজিটে যেতে পারেনি। একাই লড়াই করলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অন্য কোনও সতীর্থের সাহায্য পেলেন না তিনি। শেষ পর্যন্ত ৮৮ রানের মাথায় যশস্বী আউট হতেই ভারতের সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮ রান। যদিও বিশ্বকাপের ফাইনালে চাপে থাকবেন ব্যাটসম্যানরা। এখন দেখার এই রান ডিফেন্ড করতে কী ভাবে শুরু করেন ভারতের বোলিং ব্রিগেড।

```