Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হ্যামিল্টনে রেকর্ড বিরাটদের, টানটান নাটকে মোড় ঘোরানোর নায়ক রোহিত-শামি

দ্য ওয়াল ব্যুরো: হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতই প্রথম যারা নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল। আর সেই ম্যাচ যত এগিয়েছে তত বেড়েছে উত্তেজ

হ্যামিল্টনে রেকর্ড বিরাটদের, টানটান নাটকে মোড় ঘোরানোর নায়ক রোহিত-শামি

শেষ আপডেট: 29 January 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো: হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতই প্রথম যারা নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল। আর সেই ম্যাচ যত এগিয়েছে তত বেড়েছে উত্তেজনা। অবশেষে শেষ ওভারে মহম্মদ শামির বল এবং সুপার ওভারে রো-হিটম্যান শর্মার ব্যাটে ভর করে সিরিজ জিতে গেল ভারত। ১৮০ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ৯ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। শেষ ওভারের প্রথম বলেই শামিকে ছক্কা মারেন রস টেলর। অনেকেই ধরে নিয়েছিলেন, ম্যাচ বের করে নিয়েছে কিউইরা। কিন্তু তখনই জ্বলে ওঠেন শামি। প্রথমে ৯৫ রানের মাথায় উইলিয়ামসনকে আউট করেন শামি। তারপর দুটো ডট বল করেন। শেষ বলে দরকার ছিল ১ রান। টেলরকে ইয়র্কারে বোল্ড করে দেন শামি। সুপার ওভারে যায় ম্যাচ। সুপার ওভারেও ব্যাট হাতে দায়িত্ব নেন উইলিয়ামসন। তাঁর দুটি চার ও একটি ছক্কার দৌলতে ১৭ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। প্রথম চার বলের মধ্যে একটা চার মারেন রাহুল। শেষ দুই বলে ১০ রান দরকার ছিল। দুটো বলেই ছক্কা মারেন রোহিত। ম্যাচ জিতে যায় ভারত। সেইসঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে যায় ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত। অন্যদিকে নিজের সাবলীল খেলা খেলছিলেন রাহুল। পাওয়ার প্লের শেষ ওভারে ২৭ রান ওঠে। তিনটি ছক্কা ও দুটি চার মারেন রোহিত। বেনেটকে ছক্কা মেরে ২৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

```