Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, হাসপাতালে ভর্তি যোগী সরকারের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ পায়। জানা গিয়েছে, শুক্রবার নমুনা পরীক্ষা করা হয় ৭২ বছর বয়

করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, হাসপাতালে ভর্তি যোগী সরকারের মন্ত্রী

শেষ আপডেট: 12 July 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ পায়। জানা গিয়েছে, শুক্রবার নমুনা পরীক্ষা করা হয় ৭২ বছর বয়সী চেতন চৌহানের। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, চেতন চৌহানের রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করে দেখা হবে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। যোগী মন্ত্রিসভায় সৈনিক কল্যাণ, হোমগার্ড, পিআরডি ও সিভিল সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলান এই প্রাক্তন ক্রিকেটার। চেতন চৌহানের আক্রান্ত হওয়ার খবর দেন আরও দুই প্রাক্তন ক্রিকেটার। আকাশ চোপড়া টুইট করে বলেন, “চেতন চৌহানজিও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কঠিন রাত। এক রাতেই অমিতাভ বচ্চন ও চেতন চৌহানজি।" https://twitter.com/cricketaakash/status/1282009055314227200?s=19 আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং টুইট করে বলেন, “এইমাত্র শুনলাম চেতন চৌহানজি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” https://twitter.com/rpsingh/status/1282022819128205312?s=19 ক্রিকেট দুনিয়ায় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে এর আগে করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ও স্কটল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মজিদ হক। তাঁরা অবশ্য ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। ১৯৬৯ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৪০টি টেস্ট খেলেছিলেন চেতন চৌহান। ৩১.৫৭ গড় নিয়ে ২০৮৪ রান রয়েছে তাঁর। যদিও কোনও সেঞ্চুরি তিনি করেননি। ৯৭ তাঁর সর্বাধিক রান। সাতটি একদিনের ম্যাচও খেলেছিলেন তিনি। ১৫৩ রান করেছিলেন। সুনীল গাভাসকারের সঙ্গে এক শক্তিশালী ওপেনিং জুটি গড়ে তুলেছিলেন চেতন চৌহান। তাঁদের জুটিতে টেস্ট ক্রিকেটে ৩০০০-এর উপর রান রয়েছে। তার মধ্যে ১০টি সেঞ্চুরি পার্টনারশিপও রয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও প্রচুর রান রয়েছে তাঁর। খেলা ছাড়ার পরেই রাজনীতিতে যোগ দেন এই ক্রিকেটার।

```