Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুডবাই, টেনিস কোর্ট ছাড়লেন শারাপোভা

দ্য ওয়াল ব্যুরো: আর টেনিস কোর্টে দেখা যাবে না তাঁর ব্যাক হ্যান্ডের ঝলকানি। অনেকটা স্পট জাম্প করা ফোর হ্যান্ড আর ধেয়ে যাবে না বিপক্ষের কোর্টের দিকে। হাত থেকে র‍্যাকেট নামিয়ে রাখলেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ৩২ বছর বয়সে অবসর ঘোষণা কর

গুডবাই, টেনিস কোর্ট ছাড়লেন শারাপোভা

শেষ আপডেট: 26 February 2020 13:56

দ্য ওয়াল ব্যুরো: আর টেনিস কোর্টে দেখা যাবে না তাঁর ব্যাক হ্যান্ডের ঝলকানি। অনেকটা স্পট জাম্প করা ফোর হ্যান্ড আর ধেয়ে যাবে না বিপক্ষের কোর্টের দিকে। হাত থেকে র‍্যাকেট নামিয়ে রাখলেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ৩২ বছর বয়সে অবসর ঘোষণা করলেন পাঁচ গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা। 'ভোগ' ও 'ভ্যানিটি ফেয়ার'--দুটি ফ্যাশন ম্যাগাজিনে কলম ধরেছিলেন টেনিস তারকা। সেই প্রবন্ধেই অবসরের কথা ঘোষণা করেছেন শারাপোভা। ফরাসী ওপেন থেকে অস্ট্রেলীয় ওপেন--একাধিক সেরা টুর্নামেন্টে শিরোপা জিতেছেন শারাপোভা। কিন্তু চূড়ান্ত ফর্মে থাকার সময়ে ২০১৬ সালে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ১৫ মাস নির্বাসনে পাঠায় শারাপোভাকে। ফিরে এসে আর তেমন দাগ কাটতে পারেননি। আপাতত তাঁর র‍্যাঙ্ক ৩৭৩। খেলার বাইরেও একটা অন্য জগৎ ছিল শারাপোভার। মডেল হিসেবে আন্তর্জাতিক স্তরে সারা ফেলে দিয়েছিলেন এই টেনিস তারকা। শুধুমাত্র ফ্যাশন র‍্যাম্পে হাঁটা নয়। নগ্ন ফোটোশ্যুটেও উষ্ণতা ছড়িয়েছেন রুশ সুন্দরী। তবে ওই প্রবন্ধে শারাপোভা লিখেছেন, টেনিস কোর্ট ছেড়ে এবার অন্য এক মাইলস্টোনের দিকে ছুটবেন। কিন্তু সেটা কী সেটা খোলসা করেননি শারাপোভা।

```