Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ময়দানে করোনা ভয়, বন্ধ হতে পারে ডার্বি, হলেও দর্শকশূন্য থাকবে যুবভারতী

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির আবেগের ম্যাচে করোনা আতঙ্ক! আইলিগ জিতে গিয়েছে মোহনবাগান। কিন্তু ট্রফি ঘরে এলেও সবুজ-মেরুন জনতার এখন পাখির চোখ রবিবারের বড় ম্যাচের দিকে। টিকিটের বিপুল চাহিদা তৈরি হয়েছে সবুজ-মেরুন শিবিরে। কিন্তু এদিন মোহনবাগান কর্তা

ময়দানে করোনা ভয়, বন্ধ হতে পারে ডার্বি, হলেও দর্শকশূন্য থাকবে যুবভারতী

শেষ আপডেট: 12 March 2020 10:42

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির আবেগের ম্যাচে করোনা আতঙ্ক! আইলিগ জিতে গিয়েছে মোহনবাগান। কিন্তু ট্রফি ঘরে এলেও সবুজ-মেরুন জনতার এখন পাখির চোখ রবিবারের বড় ম্যাচের দিকে। টিকিটের বিপুল চাহিদা তৈরি হয়েছে সবুজ-মেরুন শিবিরে। কিন্তু এদিন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, ১৫ মার্চের ডার্বি নাও হতে পারে। হলেও যুবভারতী থাকবে দর্শকশূন্য। এদিন মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে পাশে বসিয়ে দেবাশিস দত্ত বলেন, "কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে আমাদের জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রকোপের জন্য আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে কোনও খেলাধূলা হবে না। হলেও তা করতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আমরা ওই নির্দেশিকা সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফকে পাঠিয়েছিলাম। ফেডারেশন তা গ্রহণ করেছে।" বাগানকর্তা এদিন আরও বলেন, "এআইএফএফ সচিব কুশল দাসের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা বৈঠক করছেন। আমি সরকারি ভাবে দর্শকশূন্য ডার্বির কথা বলছি না। সরকারি ভাবে যা বলার বলবে এআইএফএফ বা এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। আমি শুধু আপনাদের জানাচ্ছি এই রকম একটা নির্দেশিকা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আমাদের পাঠিয়েছে।" এদিন সকালেই দেখা গিয়েছে মোহনবাগান তাঁবুর সামনে ডার্বির টিকিট কাটার জন্য সমর্থকদের লম্বা লাইন। কিন্তু বাগানের অর্থসচিব আবেদন করেন, এখনই টিকিটের জন্য এই ধরনের উন্মাদনা না তৈরি করার। কারণ খেলাটা নাও হতে পারে। বা হলেও রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে বড় ম্যাচ। নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে। বিদেশিদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এদিন সংসদে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, জরুরি প্রয়োজন না থাকলে বিদেশ যাওয়া বাতিল করতে। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৩-এ। এমনকি আইপিএলও দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে বলে খবর। এবার করোনা আতঙ্ক ঢুকে পড়ল কলকাতা ময়দানেও।

```