Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

লারার ছেলের ব্যাট ধরা দেখে ছোটবেলা মনে পড়ল শচীনের, নিজেই দিলেন ছবি

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বারান্দায় একটি শিশু প্লাস্টিকের ব্যাট হাতে কোমর নিচু করে দাঁড়িয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা পিছন থেকে এক মহিলার নির্দেশ মতো ব্যাট গ্রিপ করছে ওই খুদে। ডান হাত কোন জায়গায় রাখতে হবে, তার ঠিক কতটা নীচে থাকবে

লারার ছেলের ব্যাট ধরা দেখে ছোটবেলা মনে পড়ল শচীনের, নিজেই দিলেন ছবি

শেষ আপডেট: 28 May 2020 05:46

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বারান্দায় একটি শিশু প্লাস্টিকের ব্যাট হাতে কোমর নিচু করে দাঁড়িয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা পিছন থেকে এক মহিলার নির্দেশ মতো ব্যাট গ্রিপ করছে ওই খুদে। ডান হাত কোন জায়গায় রাখতে হবে, তার ঠিক কতটা নীচে থাকবে বাঁ হাত এ সব খুঁটিনাটি শিখছে সে! শিশুটি আর কেউ নয়, ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার ছেলে। সম্প্রতি সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই কিংবদন্তী। আর তা নজর এড়ায়নি শচীন রমেশ তেন্ডুলকরের। নিজের ছোটবেলার ব্যাট ধরার ছবির সঙ্গে লারার ছেলের ছবি জুড়ে ইনস্টায় পৃথক একটি পোস্ট করেন মাস্টারব্লাস্টার! ওই ভিডিওতে দেখা যাচ্ছে লারা-পুত্র ডান হাতে ব্যাট ধরেছে। ফলে অনেকেই মজা করে লিখেছেন, যা যা! বাঁহাতি বাবার দলে গেল না ছেলে! শচীনও তা নিয়ে বন্ধু লারার সঙ্গে রসিকতা করেন। শচীননের সঙ্গে নিজের ছেলের ছবি দেখে মজা করে লারা লেখেন, "আমি বুঝতে পারছি, পৃথিবীর কত বোলার এখন আতঙ্কিত!" শচীন এবং লারা সম্পর্কে অনেকেই বলেন, এই দুজন ক্রিকেটের ধ্রুপদী ঘরানার খেলা খেলেও রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। প্রতিটি ফুট ওয়ার্ক, প্রতিটি শটে থাকত শিল্প। শচীনের ছেলে অর্জুন প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ইদানিং। স্কুল ক্রিকেটেও বড় সাফল্য রয়েছে শচীন-পুত্রের। তবে কি লারার ছেলেও কাঁপাবে ক্রিকেট মাঠ? এমনিতে লারা-শচীনের বন্ধুত্ব ক্রিকেট দুনিয়ায় সর্বজনবিদিত। বছর কয়েক আগে মুম্বইয়ে শচীনের বাড়ির দোড়গোড়ায় সে কী কাণ্ড! একটি টেলিভিশন অনুষ্ঠানের শ্যুটিংয়ে মুম্বই এসেছিলেন লারা। বেশ রাত করেই শ্যুটিং শেষ হয়। তারপর কাউকে কিছু না বলে শচীনের বাড়ি চলে যান। দরজায় দাঁড়িয়ে ফোন করেন শচীনকে। ফোন তোলার পর লারা তাঁকে বলেন, "আরে দরজা খোলো, খিদে পেয়েছে খেতে দাও!" শুরুতে শচীন ভেবেছিলেন, লারা বোধহয় মস্করা করছেন। কিন্তু পরে দরজা খুলে দেখেন, না! দরজায় দাঁড়িয়ে লারা। এবার শচীন-লারার সেই মস্করা জমিয়ে দিল জুনিয়র লারা।

```