Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রয়ই যেন জয় কৃষ্ণ, বড় ম্যাচের আগে লিগ শীর্ষে সবুজ-মেরুন

দ্য ওয়াল ব্যুরো: তিনিই ত্রাতা। গোল যখন হচ্ছেই না, সন্দেশ, ডেভিডরা যখন একের পর এক সুযোগ নষ্ট করছেন তখন ৮৫ মিনিটের মাথায় জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় এনে দিলেন সেই ফিজি তারকা রয় কৃষ্ণ। ফলে মুম্বইকে টপকে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান

রয়ই যেন জয় কৃষ্ণ, বড় ম্যাচের আগে লিগ শীর্ষে সবুজ-মেরুন

শেষ আপডেট: 14 February 2021 16:30

দ্য ওয়াল ব্যুরো: তিনিই ত্রাতা। গোল যখন হচ্ছেই না, সন্দেশ, ডেভিডরা যখন একের পর এক সুযোগ নষ্ট করছেন তখন ৮৫ মিনিটের মাথায় জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় এনে দিলেন সেই ফিজি তারকা রয় কৃষ্ণ। ফলে মুম্বইকে টপকে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান পৌঁছে গেল আইএসএলের লিগ টেবিলের শীর্ষে। ১৭ ফেব্রুয়ারি বড় ম্যাচের আগে যা সবুজ মেরুন শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মত অনেকের। ম্যাচের একদম শুরুতেই সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। রয় কৃষ্ণকে বক্সের মধ্যে ফেলে দেন জামশেদপুরের ডিফেন্ডার। পেনাল্টির দাবি জানায় মোহনবাগান, কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি।

তা ছাড়াও বেশ কিছু সুযোগ তৈরি করে মোহনবাগান। তবে প্রথমার্ধ জুড়ে দেখা যায় রয় কৃষ্ণকে জোনাল মার্কিংয়ে রাখা হয়েছে। তিনি বল পেলেই দুজন তিনজন খেলোয়াড় তাঁকে চেজ করতে যাচ্ছেন। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবেই। তবে দ্বিতীয়ার্ধে দুই উইং ধরে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এটিকেএমবি। তারই ফলস্বরূপ ৮৫ মিনিটে লেনি রডরিগেজের বল থেকে নেট করে যান কৃষ্ণ। বড় ম্যাচের আগে যা চাঙা রাখবে হাবাসের ছেলেদের। যদিও এদিন জামশেদপুরও বেশ কয়েকটি আক্রমণ করে। তবে অরিন্দম ভট্টাচার্যর বিশ্বস্ত গ্লাভস কোনও অঘটন ঘটতে দেয়নি। সারা ম্যাচে বলের দখল ছিল বাগানেরই বেশি।

```