Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত স্পাইসজেটের পাইলট, মার্চ মাসে বিলেত সফর করেননি, জানাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: স্পাইসজেটের পাইলটের শরীরেও পাওয়া গিয়েছে কোভিড ১৯ সংক্রমণের নমুনা। যদিও এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, মার্চ মাসে কোনও আন্তর্জাতিক সফর করেননি ওই পাইলট। কেবল ২১ মার্চ চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত একটি বিমান উড়িয়েছিলেন তিনি। ত

করোনাভাইরাসে আক্রান্ত স্পাইসজেটের পাইলট, মার্চ মাসে বিলেত সফর করেননি, জানাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ

শেষ আপডেট: 29 March 2020 11:58

দ্য ওয়াল ব্যুরো: স্পাইসজেটের পাইলটের শরীরেও পাওয়া গিয়েছে কোভিড ১৯ সংক্রমণের নমুনা। যদিও এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, মার্চ মাসে কোনও আন্তর্জাতিক সফর করেননি ওই পাইলট। কেবল ২১ মার্চ চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত একটি বিমান উড়িয়েছিলেন তিনি। তারপর থেকেই ছিলেন হোম কোয়ারেন্টাইনে। ইতিমধ্যেই যেসব ক্রু-মেম্বার এবং স্পাইসজেটের যে সমস্ত কর্মী এই পাইলটের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সবাইকেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্পাইজেটের তরফে জানানো হয়েছে কর্মীদের সুরক্ষা তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই সতর্কতার খাতিরে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের সমস্ত নিয়মবিধি মেনে চলা হচ্ছে বলেই জানিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ। পাশাপাশি অসুস্থ পাইলট এবং বাকি হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মীরা যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান সেদিকেও নজর রাখছে স্পাইসজেট। ইতিমধ্যেই নোভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১০৫৩। মৃত্যু হয়েছে ২৭ জনের। আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ১৯৬ এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এরপরেই রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮২ এবং মৃত্যু হয়েছে একজনের। সারা বিশ্বে ৩০ হাজার পেরিয়েছে মৃতের সংখ্যা। আক্রান্ত হয়েছেন ৬,৭৮,৯১০ জন। মোট মৃতের সংখ্যা ৩১,৭৭১।

```