Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রেপ ইন ইন্ডিয়া'! মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, পাল্টা শাস্তি চাইলেন স্মৃতি ইরানি

দ্য ওয়াল ব্যুরো: 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প এখন 'রেপ ইন ইন্ডিয়া'য় পরিণত হয়েছে। এমনই দাবি করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে সমালোচনা করলেন নাগরিকত্ব সংশোধনী বিলের সিদ্ধান্তও। রাহুল গা

'রেপ ইন ইন্ডিয়া'! মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, পাল্টা শাস্তি চাইলেন স্মৃতি ইরানি

শেষ আপডেট: 13 December 2019 06:29

দ্য ওয়াল ব্যুরো: 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প এখন 'রেপ ইন ইন্ডিয়া'য় পরিণত হয়েছে। এমনই দাবি করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে সমালোচনা করলেন নাগরিকত্ব সংশোধনী বিলের সিদ্ধান্তও। রাহুল গান্ধীর এমন মন্তব্যের জেরে তাঁর শাস্তি হওয়া উচিত বলে পাল্টা দাবি করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই প্রধানমন্ত্রীর প্রিয় প্রকল্প মেক ইন ইন্ডিয়া নিয়ে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা মনে আছে? কথা ছিল, ভারতেই নাকি সব তৈরি হবে এবং বহু মানুষ চাকরি পাবেন। চাকরি কত জন পেয়েছেন? উল্টে মেক ইন ইন্ডিয়া তো এখন রেপ ইন ইন্ডিয়া হয়ে গেছে। যেভাবে এদেশে যৌন নির্যাতন বেড়েছে, তাতে এমন বার্তাই যাচ্ছে গোটা দুনিয়ার কাছে।"

আরও পড়ুন: ক্ষমা চাইব না, ক্ষমা বরং মোদীর চাওয়া উচিত! 'রেপ ইন ইন্ডিয়া' বিতর্কে স্পষ্ট জানিয়ে দিলেন রাহুল গান্ধী

এই প্রসঙ্গে শুক্রবার লোকসভায় স্মৃতি ইরানি দাবি করেন, ঝাড়খণ্ডের একটি সমাবেশে দেশে ক্রমবর্ধমান ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাহুল। তিনি বলেন, "দেশের ইতিহাসে এই প্রথম এমন খারাপ কথা শোনা গেল। একজন নেতা বলছেন, ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত! দেশবাসীর প্রতি এই অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীর শাস্তি হওয়া উচিত।" রাহুল আরও জানান, উত্তরপ্রদেশে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তার পরে ওই মেয়েটিকে ইচ্ছাকৃত ভাবে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শব্দও উচ্চারণ করেননি বলে উল্লেখ করেন রাহুল। নাগরিকত্ব বিল প্রসঙ্গে রাহুল বলেন, "এই বিল ধর্মবৈষম্য তৈরি করবে, জাতপাতের বিভেদ তৈরি করবে। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা তৈরি করবে এই বিল।"

```