দাউদাউ করে জ্বলছে টায়ার, ভাঙচুর হচ্ছে গাড়ি, বজরং দলের কর্মী খুনে রণক্ষেত্র শিবমোগা
দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কের মধ্যেই কর্নাটকে বজরং দলের কর্মী খুনে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। শিবমোগ শহরের সিগেহাট্টি নামে যে জায়গায় বজরং দলের কর্মীকে খুন করা হয়েছে সেই জায়গা এখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে তুমুল
শেষ আপডেট: 21 February 2022 08:32
দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কের মধ্যেই কর্নাটকে বজরং দলের কর্মী খুনে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। শিবমোগ শহরের সিগেহাট্টি নামে যে জায়গায় বজরং দলের কর্মীকে খুন করা হয়েছে সেই জায়গা এখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ভাঙচুর করা হচ্ছে গাড়ি, দোকানপাঠ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করছে পুলিশ। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র্যাফ।
হিজাব ইস্যু নিয়ে পরিস্থিতি উত্তপ্তই ছিল। কর্নাটক হাইকোর্টে মামলা চলছে। তার মধ্যেই শিবমোগায় বজরং দলের কর্মী ২৬ বছর বয়সী এক কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। হর্ষ নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই খবর চাউর হতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রাস্তায় নেমে বিক্ষোভ, ভাঙচুর শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।
বজরং দলের দাবি, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে হর্ষকে। এর প্রতিবাদেই বিক্ষোভ বিশাল আকার নিয়েছে। নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় টহল দিচ্ছেন সেনা ও পুলিশ।
https://twitter.com/BSBommai/status/1495663196346146817?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1495663196346146817%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fkarnataka%2Fstory%2Fbajrang-dal-activist-killed-congress-shivakumar-eshwarappa-bjp-1915766-2022-02-21
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহরের স্কুল ও কলেজগুলো আগামী দু'দিন বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ওই যুবককে চার-পাঁচজন মিলে খুন করেছে। এই খুনের পেছনে কোন সংগঠনের মদত আছে কিনা সেই নিয়ে কোনও ধারণা নেই।
তবে এর মধ্যেই শহরে উত্তেজনা আরও বেড়েছে। দুষ্কৃতীরা বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী বাজবরাজ বোম্মাই। তিনি বলেছেন, "শিবমোগার হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হর্ষের মৃত্যুতে আমরা মর্মাহত। যত দ্রুত সম্ভব আততায়ীদের গ্রেফতার করা হবে। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শহরবাসীকে অনুরোধ করা হচ্ছে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলুন।"