Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলি চলল শাহিনবাগে, পুলিশের জালে বন্দুকবাজ

দ্য ওয়াল ব্যুরো: শাহিনবাগে চলল গুলি। আটক এক যুবক। দিল্লি পুলিশ সূত্রে খবর, শুন্যে গুলি চালায় ওই ব্যক্তি। প্রায় মাস দেড়েক ধরে দক্ষিণ দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য মহিলা। গ

গুলি চলল শাহিনবাগে, পুলিশের জালে বন্দুকবাজ

শেষ আপডেট: 1 February 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো: শাহিনবাগে চলল গুলি। আটক এক যুবক। দিল্লি পুলিশ সূত্রে খবর, শুন্যে গুলি চালায় ওই ব্যক্তি। প্রায় মাস দেড়েক ধরে দক্ষিণ দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য মহিলা। গত ডিসেম্বর থেকেই চলছে আন্দোলন। সেই জায়গাতেই এবার চলল গুলি। এদিন পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই গুলি চালায় ওই ব্যক্তি। পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছে, তার নাম কপিল গুজ্জর। বাড়ি নয়ডার কাছে দাল্লুপুরায়। সূত্রের খবর, ব্যারিকেড দিয়ে ঘেরা আন্দোলনের এলাকার বাইরে এদিন শুন্যে দু'বার গুলি চালান অভিযুক্ত যুবক। গুলি চালানোর সময় তাঁকে চিৎকার করে বলতে শোনা গিয়েছে, "হিন্দুদের রাজ চলবে"। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে দিল্লি পুলিশের দুই কর্মী কার্যত ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন ওই যুবককে। কিন্তু সেই সময়েও তাঁর মুখে শোনা গিয়েছে 'জয় শ্রী রাম' স্লোগান। পাশাপাশি যুবককে বলতে শোনা গিয়েছে,"আমাদের দেশে আর কারও নয়, কেবল হিন্দুদের রাজত্ব চলবে।" https://twitter.com/i/status/1223578839638474752 বৃহস্পতিবারই জামিয়া মিলিয়ার সামনে প্রকাশ্যেই গুলি চালায় এক নাবালক। গুলি লাগে সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ দেখানো এক যুবকের হাতে। ইতিমধ্যেই ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন গুলি চালানোর সময় ওই নাবালককেও বলতে শোনা গিয়েছিল, "আজাদি চাই? এই নে আজাদি।" দিনেদুপুরে পুলিশের সামনে এমন কাণ্ড ঘটায় হতবাক হয়ে গিয়েছিলেন সকলে। সেই রেশ কাটতে না কাটতেই এবার গুলি চল শাহিনবাগে।

```