Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘শাহরুখ শিকার হয়েছেন!' মুম্বইয়ে মমতার নিশানায় ‘নিষ্ঠুর’, ‘অগণতান্ত্রিক’ বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই সফরে বিদ্বজন সমাবেশে বিজেপির(bjp) বিরুদ্ধে সুর চড়িয়ে শাহরুখ খানের (shahrukh khan)প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)। শাহরুখ খাতায় কলমে এখনও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিন্তু গত অক্ট

‘শাহরুখ শিকার হয়েছেন!' মুম্বইয়ে মমতার নিশানায় ‘নিষ্ঠুর’, ‘অগণতান্ত্রিক’ বিজেপি

শেষ আপডেট: 1 December 2021 12:46

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই সফরে বিদ্বজন সমাবেশে বিজেপির(bjp) বিরুদ্ধে সুর চড়িয়ে শাহরুখ খানের (shahrukh khan)প্রসঙ্গ টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)। শাহরুখ খাতায় কলমে এখনও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিন্তু গত অক্টোবরে শাহরুখের বড় ছেলে আরিয়ান খান (aryan) মুম্বই-গোয়া প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হওয়া পর কিং খানের ওপর দিয়ে যে বিরাট ঝড় বয়ে গিয়েছে, সে ব্যাপারে মমতাকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি। দেশের সেরা আইনজীবীদের নামিয়ে শেষ পর্যন্ত ছেলেকে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে জামিনে ছাড়িয়ে আনেন শাহরুখ। আরিয়ানের কাছ থেকে ঘটনার সময় কোনও মাদক মেলেনি। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদক চক্রে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। যদিও সেই তদন্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেক মহল থেকে বলা হয়, ছেলেকে মাদক মামলায় (drug case) জড়িয়ে শাহরুখকে ফাঁসানো হল। নাম না করে কেন্দ্রের ক্ষমতাসীন দলের দিকে আঙুল তোলেন অনেকে। আজ মমতাও বিজেপিকে ‘নিষ্ঠুর’, ‘অগণতান্ত্রিক দল’ বলে আক্রমণ করে মেগাস্টারকে ‘ফাঁসানো’র উল্লেখ করেন। বলেন, ভারত মানবশক্তিকে ভালবাসে, পেশীশক্তিকে নয়। আমরা বিজেপির মতো একটি নিষ্ঠুর, অগণতান্ত্রিক দলের মুখে পড়েছি। আমরা একসঙ্গে থাকলে জিতব। মহেশজি (চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্ট), আপনাকে ফল পেতে হয়েছে, শাহরুখ খানও শিকার হয়েছেন। আমাদের জিততে গেলে লড়তে হবে, যেখানে পারুন, আপনারা মুখ খুলুন। একটা রাজনৈতিক হিসাবে আমাদের পথ দেখান, পরামর্শ দিন। রবীন্দ্রনাথ ও মারাঠা সম্রাট শিবাজীকে নিয়ে তাঁর কবিতার উল্লেখ করে মমতা বলেন, বাংলা ও মহারাষ্ট্রের মধ্যে একটা ‘সেতু’ তো তৈরি হয়েই আছে। রাজনৈতিক মহলে জল্পনা, ২০২৪ এর লোকসভা ভোট টার্গেট করে দেশব্যাপী মোদী-বিরোধী বিকল্প মুখ হয়ে ওঠার লক্ষ্যে মমতা বাংলার বাইরে পা দিয়ে দলের ভিত প্রসারিত করতে চাইছেন। কংগ্রেসকে বাইরে রেখেই চলতে চাইছেন তিনি। সেজন্য দেশের জাতীয় স্তরের উদারমনস্ক বুদ্ধিজীবী, বিদগ্ধ মহলের কাছেও নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান তিনি। সেই লক্ষ্যেই আজ বিদ্বজনেদের সঙ্গে বৈঠক মমতার। সেখানে ছিলেন জাভেদ আখতার, তুষার গান্ধী, তিস্তা শেতলবাদ, মেধা পাটেকর, সফি পার্কার, অভয় থিপসের হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। ছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা, সুধীন্দ্র কুলকার্নি, শত্রুঘ্ন সিনহা, লেখক শোভা দে, স্বরা ভাস্কর, রাহুল বোস, কঙ্কনা সেনশর্মার মতো বলিউডের লোকজনও।  

```