Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেসিডেন্সির ভোট: একক সংখ্যাগরিষ্ঠ এসএফআই, এগিয়ে সেন্ট্রাল প্যানেলেও, দেখা নেই তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছর পর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ ভোট হচ্ছে। আর সেই ভোট হচ্ছে রাজ্যের অন্যতম উৎকর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত যা খবর, তাতে ক্লাস রিপ্রেসেন্টেটিভ ভোটে একক বৃহত্তম ছাত্

প্রেসিডেন্সির ভোট: একক সংখ্যাগরিষ্ঠ এসএফআই, এগিয়ে সেন্ট্রাল প্যানেলেও, দেখা নেই তৃণমূলের

শেষ আপডেট: 14 November 2019 12:22

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছর পর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ ভোট হচ্ছে। আর সেই ভোট হচ্ছে রাজ্যের অন্যতম উৎকর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত যা খবর, তাতে ক্লাস রিপ্রেসেন্টেটিভ ভোটে একক বৃহত্তম ছাত্র সংগঠন হতে চলেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্বাধীনচেতা ছাত্রদের সংগঠন আইসি। কিন্তু অদ্ভুত ভাবেই প্রেসিডেন্সির ভোটে অদৃশ্য বাংলার শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। ২০১০-এর ভোটেও পাঁচটি ক্লাসে প্রার্থী দিয়ে তিনটি আসন জিতেছিল টিএমসিপি। সেটা বাম জমানার শেষ বছর। কিন্তু এখন তৃণমূল সরকারে থাকলেও কোনও এক অদৃশ্য কারণে ভটের ময়দানেই নেই টিএমসিপি। যদিও শাসক দলের একাংশের দাবি, তৃণমূলপন্থী ছাত্রদের মধ্যে তিনজন ক্লাস  রিপ্রেসেন্টেটিভ ভোটে এগিয়ে রয়েছেন। যদিও তারা কেউই টিএমসিপি-র ব্যানারে লড়েননি। ১১৫টি ক্লাস  রিপ্রেসেন্টেটিভ আসনে ভোট হয়েছে। এর মধ্যে এসএফআই এবং আইসি বেশ কয়েকটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল। এদিন সন্ধে পর্যন্ত খবর, ৫৮টি আসনে জিতে গিয়েছে এসএফআই প্রার্থীরা। আইসি জিতেছে ৫২টিতে। বিকেলের পর সেন্ট্রাল প্যানেলে ভট গণনা শুরু হয়েছে। সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং গার্লস কমনরুম সম্পাদক পদে ভট গণনা চলবে রাত পর্যন্ত। প্রাথম রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে এই পাঁচটি পদেই এগিয়ে রয়েছে এসএফআই প্রার্থীরা।

```