Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেট্রপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, তৃণমূল সাংসদরা অধিবেশনে গেলেন সাইকেলে চেপে

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা গেলেন সাইকেল চালিয়ে। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাইকেল তৈরিই রাখা হয়েছিল। মোদী সরকারের সময়ে যে ভাবে পেট্রল ডিজেলে

পেট্রপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, তৃণমূল সাংসদরা অধিবেশনে গেলেন সাইকেলে চেপে

শেষ আপডেট: 19 July 2021 09:26

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদরা গেলেন সাইকেল চালিয়ে। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাইকেল তৈরিই রাখা হয়েছিল। মোদী সরকারের সময়ে যে ভাবে পেট্রল ডিজেলের দাম বেড়েছে তার প্রতিবাদেই আমরা সাইকেলে প্যাডেল করে অধিবেশনে গিয়েছি। একসময় অটলবিহারী বাজপেয়ী সংসদে পৌঁছেছিলেন গরুর গাড়ি নিয়ে। তৃণমূল সাংসদরা বেছে নিয়েছেন সাইকেলকে। এদিন দিল্লিতে তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে সংসদে পৌঁছন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষরা, ছিলেন আসিত মাল। সংসদের গেটে তাঁদের স্বাগত জানান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাইকেল চালিয়ে সংসদে এসে প্রতিবাদের পথ দেখাল তৃণমূল। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে যে তৃণমূল সংসদে সরব হবে তা গত কয়েকদিনেই স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্য বাজেটেও এনিয়ে অনেক অক্ষর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলার সঙ্গে বৈষম্য করছে কেন্দ্র। তার প্রতিবাদেও বাদল অধিবেশনে সরব হবে তৃণমূল। পাল্টা বিজেপিও বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া। অর্জুন সিং বলেছেন, মানবাধিকার কমিশনের রিপোর্টই বলে দিয়েছে বাংলায় জঙ্গলরাজ চলছে। বাংলার কী পরিস্থিতি তা গোটা দেশকে জানানো হবে।

```